‘মোদি’ পদবি মন্তব্য মামলা: আজ রাহুলের আবেদনের সুপ্রিম-শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি পদবি অবমাননার মামলায় জেলের সাজার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুল গান্ধির আবেদনের শুনানি হতে চলেছে আজ শুক্রবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ওই মামলার শুনানি হবে। গোটা দেশি তাকিয়ে মামলার শুনানির দিকে। মোদির রাজ্যের কোনও আদালতেই স্বস্তি মেলেনি প্রাক্তন কংগ্রেস সভাপতির। শীর্ষ আদালতে স্বস্তি মেলে কিনা তাই দেখার। শীর্ষ আদালত সাজার উপরে স্থগিতাদেশ না দিলে আগামী লোকসভার ভোটে লড়ার রাস্তা বন্ধ হয়ে যাবে রাহুল গান্ধির জন্য।

পাঁচ বছর আগে কর্নাটকের কোলারে এক নির্বাচনী সভায় নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোকসিদের টাকা লুঠ করে দেশত্যাগ নিয়ে খোঁচা দিতে গিয়ে রাহুল বলেছিলেন, ‘সব চোরের পদবি কেন মোদি হয়?’ ওই মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন বলে অভিযোগ তুলে প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে সুরাত আদালতে ফৌজদারি মামলা দায়ের করেন গুজরাতের সুরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। ওই মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শোনান সুরাতের চিফ মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট। ওই রায়ের পরের দিনই নজিরবিহীন ত‍ৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদপদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

সুরাতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৩ এপ্রিল সুরাত সেশনস আদালতের দ্বারস্থ হন রাহুল। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করলেও ২০ এপ্রিল রাজীব তনয়ের আর্জি খারিজ করে দেন বিচারক। সেশনস কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। অবশেষে দুই মাস কেটে যাওয়ার পরে গত ৭ জুলাই রায় দিতে গিয়ে রাহুলের আর্জি খারিজ করে দেন গুজরাত গহাইকোর্টের বিচারপতি। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত ১৫ জুলাই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। গত মঙ্গলবারই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ জানায়, শুক্রবার মামলার শুনানি হবে।

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস