পুতিনকে ‘কাপুরুষ’ বলায় গ্রেফতার প্রাক্তন কেজিবি আধিকারিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সমালোচনা সহ্য করা ধাতে নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বরং সমালোচকদের জেলে পুরে সবক শেখানোর প্রতিই তাঁর বিশ্বাস। সমালোচনার কারণে গত কয়েক বছর ধরে রাশিয়ার জেলে ঘানি টানছেন কট্টর পুতিন বিরোধী হিসেবে পরিচিত আলেক্সাই নাভালনি। এবার পুতিনকে ‘কাপুরুষ’ বলায় রুশ গুপ্তচর সংস্থা কেজিবি’র প্রাক্তন আধিকারিক তথা যুদ্ধপন্থী সামরিক ব্লগার ইগর গিরকিনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, কেজিবি আধিকারিক হিসেবে রাশিয়ার ক্রিমিয়া দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইগর গিরকিন গত কয়েক মাস ধরেই ইউক্রেনে রুশ সেনার ভুমিকা নিয়ে সমালোচনা করছিলেন। বেশ কয়েকজন সাংবাদিককে নিয়ে তিনি ‘নোম দে গেরে ইগর স্ট্রেলকভ’ নামে একটি ব্লগ শুরু করেন। ওই ব্লগে ইউক্রেনে রুশ সেনাদের ল্যাজেগোবরে হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পরে প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করে লেখেন, যদি যুদ্ধ পরিচালনার মতো ক্ষমতা না থাকে তাহলে নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দেওয়া উচিত।

গত মঙ্গলবার টেলিগ্রামে এক পোস্টে রুশ প্রেসিডেন্টকে ‘কাপুরুষ’ ও ‘নিচু মনের’ মানুষ হিসেবে কটাক্ষ করেন গিরকিন। তিনি লেখেন, ‘গত ২৩ বছর ধরে দেশটি একটি নিচু মনের মানুষের নেতৃত্বে ছিল। এই কাপুরুষ আর ৬ বছর ক্ষমতায় থাকলে দেশ টিকতে পারবে না।’ ব্যস, আর যায় কোথায়? শুক্রবার মস্কোর বাড়ি থেকে প্রাক্তন কেজিবি আধিকারিককে টেনে নিয়ে গিয়েছেন নিরাপত্তা এজেন্টরা।  গিরকিনের স্ত্রী মিরোস্লাভা রিগিন্সকায়া টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘শুক্রবার ভোরে আচমকা হানা নিয়ে ইগরকে তুলে নিয়ে গিয়েছে নিরাপত্তা এজেন্টরা। কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানি না। ভীষণ উদ্বেগে রয়েছি।’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত