মেক্সিকোর পানশালায় পেট্রল বোমা বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু ১১ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: পানশালায় ঢুকে মহিলা গ্রাহকদের সঙ্গে অভব্য আচরণ করছিলেন এক খদ্দের। অভিযোগ পেয়েই ওই অভব্য আচরণকারী খদ্দেরকে পানশালা থেকে বের করে দিয়েছিলেন কর্তৃপক্ষ। আর ওই অপমানের বদলা নিতে পানশালায় পেট্রল বোমা নিক্ষেপ করে ওই গ্রাহক। আর নিমিষেই আগুন ধরে যায় পানশালায়। আগুনে পুড়ে মারা গেলেন পানশালার ১১ খদ্দের। তার মধ্যে চার জন মহিলা গ্রাহকও রয়েছে। শনিবার ভোররাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে মেক্সিকোর সোনোরা রাজ্যের সীমান্তবর্তী শহর সান লুইস কলোরাডোতে। কোলারোডোতে।

পুলিশ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা সীমান্ত লাগোয়া সান লুইস কলোরাডো শহরের একটি পানশালায় শুক্রবার রাতে মদ্যপানের জন্য আসেন এক খদ্দের। অতিরিক্ত মদ্যপানের পরেই অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। পানশালায় থাকা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। প্রতিবাদ জানান পানশালায় উপস্থিত অন্যান্য গ্রাহকরা। এ নিয়ে কথা কাটাকাটিও হয়। শেষ পর্যন্ত ওই অপ্রকৃতিস্থ খদ্দেরকে বের করে দেন পানশালা কর্তৃপক্ষ।

বের করে দেওয়ার খানিক বাদে ফের পানশালায় ফিরে আসেন ওই খদ্দের। ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেন। তখনই একটি পেট্রল বোমা নিক্ষেপ করেন। নিমিষেই পানশালায় আগুন ধরে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। হইচই শুরু হয়। আগুনে পুড়ে মারা যান চার মহিলা-সহ এগারো জন। গুরুতর জখম হন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে চার মহিলা রয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে ধরতে বিশেষ অভিযান শুরু করেছে সোনারো রাজ্যের পুলিশ।  

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত