জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, দেখে নিন কেমন হচ্ছে প্রথম একাদশ

গত শুক্রবারই আইএসএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবারই আইএসএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে উড়িয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। রবিবাসরীয় সন্ধ্যায় অভিযান শুরু করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ হল জামশেদপুর এফসি। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে দু’দলের এই লড়াইকে কেন্দ্র করে ফ্যানেদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

নতুন কোচ, দল এবং সাপোর্ট স্টাফ নিয়ে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুরের আক্রমণভাগ বেশ শক্তিশালী। কারণ, সেখানে রয়েছেন নেরিলাস ভালস্কিস এবং ফারুখ চৌধুরির মতো ফুটবলাররা। উইংয়ে থাকছেন মোশাবির রহমান এবং লেন ডঙ্গেলের মতো খেলোয়াড়রা। তাই লাল-হলুদের রক্ষণের ফুটবলারদের বেশ সতর্ক থাকতে হবে। সামান্য ভুলই কিন্তু ডেকে আনতে পারে বড়সড় বিপদ। 

জামশেদপুরের আক্রমণভাগকে আটকাতে সব ছক কষে ফেলেছেন ইস্টবেঙ্গলের কোচ ম্যানুয়াল দিয়াজ। টমিস্লাভ মর্চেলা, ফ্রানহো পর্চের সঙ্গে থাকবেন আদিল খান। আর রাজু গায়কোয়াড় এবং হীরা মন্ডলের মধ্যে একজনকে দেখা যেতে পারে। জানা গিয়েছে, প্রথম একাদশে থাকছেন না তারকা ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা। তাঁকে পরিবর্ত হিসেবে ব্যবহার করতে পারেন দিয়াজ।  

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর