সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টকে জানাল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না বলে বুধবার কলকাতা হাইকোর্টকে আশ্বস্ত করলেন ইডির আইনজীবী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতি চেয়ে দায়ের করা মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। কিন্তু বিচারপতি সেই আর্জি খারিজ করে দেন। তিনি জানান, আগামী সোমবারের আগে মামলার শুনানি সম্ভব নয। তখনই অভিষেকের বিরুদ্ধে ওইদিন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না বলে জানান ইডির আইনজীবি।

চোখের চিকি‍ৎসার জন্য এদিনই আমেরিকায় উড়ে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা ডায়মন্ডহারবারের সাংসদের। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত সোমবার বিকেলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য ওঠে। তখনই ইডির আইনজীবি এস ভি রাজু বিচারপতির মামলা শোনা নিয়ে আপত্তি জানান। ক্ষুব্ধ বিচারপতি সঙ্গে সঙ্গেই মামলা ফেরত পাঠিয়ে দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে। মঙ্গলবার ফের প্রধান বিচারপতি মামলাটি ফেরত পাঠান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে।

এদিন সকালে বিচারপতি ঘোষের এজলাসে অভিষেকের মামলা দ্রুত শোনার আর্জি জানান ইডির আইনজীবী। জবাবে বিচারপতরি জানান, অন্যান্য মামলার চাপ রয়েছে। ফলে এদিন কেন, আগামী সোমবারের আগে মামনলার শুনানি সম্ভব নয়। এর পরেই ইডির আইনজীবী জানান, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না তদন্তকারী সংস্থা।

 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা