জন্মেছিলেন ছেলে হয়ে, ডাচ সুন্দরী হয়ে চমকে দিলেন রিকি কোলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জন্ম নিয়েছিলেন ছেলে হিসেবে। আর পাঁচটা ছেলের মতো বেড়ে উঠেছিলেন। কিন্তু আচমকাই সিদ্ধান্ত নিলেন লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হবেন। আর লিঙ্গ পরিবর্তন করেই সবাইকে চমকে দিয়েছেন রিকি কোলে। সম্প্রতি ডাচ সুন্দরী (মিস নেদারল্যান্ডস) প্রতিযোগিতায় অন্যান্যদের পিছনে ফেলে খেতাব জিতে নিয়েছেন তিনি। নেদারল্যান্ডসের ইতিহাসে এই প্রথম কোনও রূপান্তরকামী ‘মিস নেদারল্যান্ডস’ খেতাব জিতলেন। আর ওই খেতাব জয়ের সুবাদে  আগামী নভেম্বরে এল সালভাদরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এ নেদারল্যান্ডসের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

তবে ডাচ সুন্দরী প্রতিযোগিতা জেতার পরে অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে ২২ বছর বয়সী রূপান্তরকামী রিকি কোলের। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটা নাগরিকদের একাংশ যেমন তাঁকে কুর্নিশ জানিয়েছেন, তেমনই অনেকে ব্যঙ্গ করেছেন। কু-কথা বলেছেন। এমনকি খুনের হুমকিও দিয়েছেন। তবে ওই হুমকিকে আমলই দিচ্ছেন না চলতি বছরের ডাচ সুন্দরী রিকি কোলে। তাঁর কথায়, ‘প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মিস ইউনিভার্স জেতার এক স্বপ্ন রয়েছে। আপাতত সেই স্বপ্নপূরণের দিকেই জোর দিচ্ছি।’ উল্লেখ্য, ২০১৮ সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এ প্রথম রূপান্তরকামী হিসেবে অংশ নিয়েছিলেন স্পেনের অ্যাঞ্জেলা পন্স।  

রিকি কোলের ছেলে থেকে মেয়ে হয়ে ওঠার পথটা খুব একটা মসৃণ ছিল না। নেদারল্যান্ডসের বন্দর শহর ডেন হেল্ডারে জন্মগ্রহণ করেছিলেন ছেলে হিসেবে। তার পরে ১২ বছর বয়সে মা-বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে বয়ঃসন্ধি প্রতিরোধের চিকিত্সা শুরু করেছিলেন। এরপর ১৬ বছর বয়সে নারী হরমোনের চিকিৎসা শুরু করেন। চলতি বছরের জানুয়ারিতে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে থেকে নারীতে রূপান্তরিত হন। আর লিঙ্গ রূপান্তরের জন্য অনেক ব্যঙ্গ-বিদ্রুপের সন্মুখীন হতে হয়েছিল। তবে তা ধর্তব্যের মধ্যে আনেননি। ভাগ্যিস, আনেননি। তাই তো নতুন ইতিহাস লিখতে পারলেন তিনি।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত