জন্মদিনেই যৌন হেনস্তার অভিযোগ থেকে মুক্ত অস্কারজয়ী কেভিন স্পেসি

২০০৮ সালে একজন ব্যক্তি স্পেসির লন্ডন অ্যাপার্টমেন্টে গিয়ে কোনওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং জেগে গিয়ে দেখেন স্পেসি তাঁর উপর বসে ওরাল সঙ্গম করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মদিনের দিনই মিলল আইনি জটিলতা থেকে বরাবরের মতো রেহাই। বহু বছর ধরেই যৌন নিপীড়ন, ধর্ষণ-সহ একাধিক অভিযোগে বিদ্ধ ছিলেন অস্কার বিজয়ী হলিউডের প্রবীণ অভিনেতা কেভিন স্পেসি। বুধবার মিলল সমস্ত অভিযোগ থেকে বরাবরের মতো মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী অভিনেতা। তাঁর বিরুদ্ধে মোট ৯ টি অভিযোগ ছিল, আপাতত সব দোষ থেকেই মুক্তি পেলেন অভিনেতা। জন্মদিনে এর থেকে সেরা উপহার বোধহয় আর কিছু হতে পারেনা। সূত্রের খবর, বিচারকের এই সিদ্ধান্তে আসতে প্রায় ২ দিন সময় লেগেছে।

এমনকী প্রাক্তন “হাউস অফ কার্ডস” অভিনেতা তাঁর মামলা লড়ার জন্যে গত সাড়ে চার সপ্তাহ লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে কাটিয়েছিলেন। বিচার শেষ হওয়ার পর অভিনেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আজকে যা ঘটল তার পরে আমার আর প্রতিক্রিয়া জানানোর মতো ভাষা নেই। তবে আমি জুরির কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যারা চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে সমস্ত প্রমাণ এবং তথ্য সাবধানতার সঙ্গে পরীক্ষা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।”

প্রসঙ্গত, অভিনেতার বিরুদ্ধে ৪ জন ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তাঁর বিরুদ্ধে ২০০০ দশকের গোড়ার দিকে একজন পরিচালক অভিযোগ এনে জানিয়েছিলেন, একটি অনুষ্ঠানের পর যখন তাঁরা গাড়ি করে ফিরছিলেন তখন কেভিন স্পেস তাঁর যৌনাঙ্গ শক্ত করে ধরে ধর্ষণের চেষ্টা করেছিলেন। দ্বিতীয় অভিযোগটি ২০০৫ সালে একটি দাতব্য ইভেন্টে একজন ব্যক্তি স্পেসীর বিরুদ্ধে অসংখ্যবার যৌন আক্রমণাত্মক অভিযোগ এনেছিলেন। যদিও এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন স্পেসি। তৃতীয় অভিযোগটি হল, ২০০৮ সালে একজন ব্যক্তি স্পেসির লন্ডন অ্যাপার্টমেন্টে গিয়ে কোনওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং জেগে গিয়ে দেখেন স্পেসি তাঁর উপর বসে ওরাল সঙ্গম করছেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে ১৯৮৬ সালেও একটি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। 

 

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত