ডিউটি ফ্রি শপ থেকে রোদচশমা চুরি করে পাকড়াও নরওয়ের বামপন্থী সাংসদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে ‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা।’ অসলো বিমানবন্দরের ডিউটি ফ্রি শপে থরে-থরে সাজানো হুগো বস সহ নামীদামী ব্র্যান্ডের রোদ চশমা দেখে লোভ সামলাতে পারেননি নরওয়ের তরুণ-তুর্কি বামপন্থী সাংসদ জোরনার মক্সনে। এদিক-ওদিক তাকিয়ে টুপ করে একজোড়া রোদ চশমা তুলে নিয়ে পকেটে পুরে নিয়েছিলেন। ভেবেছিলেন কেউ দেখেননি। মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও সিসিটিভি ক্যামেরার চোখকে ফাঁকি দিতে পারেননি। ওই চুরির দৃশ্য বন্দি হয়েছিল ক্যামেরায়। আর তা ভাইরাল হয়েছে নিমিষে। শেষ পর্যন্ত চাপে পড়ে ফেসবুক পোস্টে চুরির স্বীকারোক্তি করার পাশাপাশি দলীয় পদ থেকে ইস্তফাও দিয়েছেন মক্সনে।  

বিখ্যাত মার্কিন পত্রিকা ‘পলিটিকো’ জানিয়েছে, চুরির ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন। ওই দিন বামন্ধবীকে নিয়ে আসলো বিমানবন্দরে নেমে ডিউটি ফ্রি শপের পাশ থেকে হেঁটে যাওয়ার সময়ে থরে থরে সাজানো রোদ চশমা দেখে থমকে দাঁড়ান মক্সনে। পছন্দের রোদ চশমা চোখে পরে সঙ্গী বানধবীর কাছে জানতে চান, কেমন দেখাচ্ছে তাঁকে। বান্ধবী জানান, দারুন মানাচ্ছে। সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকিয়ে ওই চশমা নিজের পকেটে পুড়ে দাম না মিটিয়েই বিমানবন্দর থেকে বেরিয়ে যান তরুণ বামপন্থী নেতা। কিন্তু মক্সনের ওই চুরির কীর্তি বিমানবনদরের সিসি ক্যামেরায় ততক্ষণে বন্দি হয়ে গিয়েছে।

গত ৩০ জুন বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে মক্সনেকে রোদ চশমা (ভারতীয় মুদ্রায়  ১০ হাজার টাকা) চুরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে পুলিশ। প্রথমে চুরির কথা অস্বীকার করেছিলেন তরুণ বামপন্থী সাংসদ। কিন্তু সিসিপিভি ফুটেজ ভাইরাল হতেই ২৪ জুলাই ফেসবুক পোস্টে চুরির কথা স্বীকার করে দলীয় পদে ইস্তফা দিয়েছেন। যদিও সাংসদ পদ আঁকড়ে থাকছেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত