মাঝ সমুদ্রে তিন হাজার গাড়ি নিয়ে পুড়ছে জাহাজ, আগুন নেভাতে গিয়ে নিহত এক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির ব্রেমারহেভেন বন্দর থেকে তিন হাজার বৈদ্যুতিক গাড়ি নিয়ে মিশর যাওয়ার পথে নেদারল্যান্ডসের উপকূলবর্তী এলাকায় মাঝ সমুদ্রেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মার্কিন পণ্যবাহী জাহাজে। আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই জাহাজের এক কর্মী প্রাণ হারিয়েছেন। প্রাণ বাঁচাতে মাঝ সমুদ্রে ঝাঁপও দিয়েছিলেন বেশ কয়েকজন কর্মী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধ্বংসী আগুনে কার্যত পুড়ে ছাই হতে চলেছে জাহাজটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ফ্রিম্যানটেল হাইওয়ে নামের পণ্যবাহী জাহাজটি মঙ্গলবার ৩ হাজার বৈদ্যুতিক গাড়ি নিয়ে জার্মানির ব্রেমারহেভেন বন্দর থেকে থেকে মিশরের দিকে রওনা হয়েছিল। বন্দর থেকে ২৭ কিলোমিটার যাওয়ার পরে নেদারল্যান্ডসের আমেলান্ড দ্বীপের কাছে আচমকাই জাহাজটিতে  আগুন লেগে যায়। নিমিষেই ওই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে একজন জাহাজকর্মী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২২ নাবিক। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন সমুদ্রে ঝাঁপও দিয়েছিলেন। তাঁদের উদ্ধার করে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবারও জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গিয়েছে।

মাঝসমুদ্রে জাহাজে বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেয়েই আগুন নেভাতে হাজির হয়েছিল নেদারল্যান্ডসের একটি উদ্ধারকারী জাহাজ। কিন্তু আগুনের তাপ এতটাই ছিল যে ফ্রিম্যানটেল হাইওয়ে জাহাজের কাছাকাছি পৌঁছতে পারেনি। উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন উইলার্ড মলিনার জানিয়েছেন, জল দিয়ে বৈদ্যুতিক গাড়ি বহনকারী জাহাজটির আগুন নেভানোর চেষ্টা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। যে জাহাজটিতে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি যে কোনও মুহুর্তে ডুবে যাবে। কীভাবে জাহাজটিতে আগুন লাগল তা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, জাহাজে থাকা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার কারণেই আগুন লেগেছে। ব্যাটারির কারণেই জাহাজটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত