সিরিয়ায় মহানবীর নাতনির সমাধির কাছে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: মহরমের আগেই সিরিয়ার রাজধানী দামাস্কাসে হজরত মহম্মদ নবীর নাতনির সমাধিস্থলের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ছয়জন। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় নেয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার শিয়া মুসলিমদের তীর্থস্থান হিসেবে পরিচিত হজরত মহম্মদের নাতনি সাইয়েদা জয়নাবের মাজার থেকে ৬০০ মিটার দূরে একটি ট্যাক্সিতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে। বোমার আঘাতের ছিন্ন ভিন্ন হয়ে যান ছয়জন। গুরুতর জখম হন আরও ২০ জন। বিস্ফোরণের বিকট শব্দ শোনার পরে অনেকেই প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকার্য শুরু করে দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আচমকাই কেন হজরত মহম্মদের নাতনির সমাধির কাছাকাছি ওই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হল, তা নিয়ে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে লন্ডনভিত্তিক মনিটর সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যে জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছে তার কাছাকাছি ডেরা রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের। ফলে তাদের লক্ষ্য করে ওই হামলা হতে পারে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত