চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশ পুলিশের অভিযানে কলকাতায় ধৃত ২ সন্দেহভাজন রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখার (এটিএফ) গোয়েন্দাদের হাতে গ্রেফতার দুই হল সন্দেহভাজন রোহিঙ্গা যুবক। কলকাতা থেকেই তাঁদের গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এটিএফ। সূত্রের খবর ধৃত দুজন রোহিঙ্গার নাম মহম্মদ জামিল এবং নুর আমিন। তাঁরা আদতে মায়ানমারের বাসিন্দা বলেই সন্দেহ করছে পুলিশ। পাশাপাশি জানানো হয়েছে কলকাতায় বসে ভুয়ো নথি তৈরি করছিল ওই দুই রোহিঙ্গা তরুণ।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, মহম্মদ জামিল সম্প্রতি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিল। ২৪ পরগনায় থেকে সে তার ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল। এমনকি ভারতে অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত সে। পাশাপাশি পুলিশ আরও জানতে পেরেছে জামিলের আসল নাম হরিশউল্লাহ। অপরদিকে গ্রেফতার হওয়া অপর রোহিঙ্গা নুর আমিনের থেকে পাওয়া পরিচয়পত্রে সুদীপ মাইতির নাম লেখা। এমনকী, তার বাড়ি নদিয়া জেলায় বলে উল্লেখ রয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশে ভিনরাজ্যের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিস। তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ও বাংলাদেশিও ছিল। তাদের জেরা করতেই বেরিয়ে আসে এই দুজনের নাম। এরপরই উত্তরপ্রদেশ পুলিশের এটিএস বিশেষ অভিযানে কলকাতায় এসে দুজনকে গ্রেফতার করল। আগামীকালই ট্রানজিট রিমান্ডে নিয়ে ওই দুজনকে লখনউ নিয়ে যাওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ