পাকিস্তানে আরও দামি জ্বালানি, পেট্রল-ডিজেল লিটারে বাড়ল ১৯ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ‘ভিখারি’ দশায় পৌঁছনো পাকিস্তানে আরও মহার্ঘ হল জ্বালানি তেলের দাম। ‘জাতির স্বার্থের’ দোহাই পেড়ে লিটার পিছু পেট্রল-ডিজেলের দাম বাড়ানো হল ১৯ টাকার বেশি। যার ফলে প্রায় পৌনে তিনশো টাকার কাছাকাছি পৌঁছেছে জ্বালানির দাম। শাহবাজ শরিফের সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

গত কয়েক মাস ধরেই চরম আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে পৌঁছেছে। পরিস্থিতি সামলাতে ভিক্ষার পাত্র হাতে একের পর এক দেশে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার আর্থিক সহায়তার জন্য বেশ কিছু শর্ত চাপিয়েছে। সেই শর্ত মেনে নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের কাঁধেই আর্থিক বোঝা চাপিয়ে চলেছে শাহবাজ শরিফ সরকার।

‘জাতির স্বার্থের’ দোহাই পেড়ে মঙ্গলবার থেকে পেট্রল ও ডিজেলের দাম এক লাফে ১৯ টাকার বেশি বাড়ানোর ঘোষণা করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশহাক দার। এতদিন পাকিস্তানে পেট্রলের দাম ছিল প্রতি লিটার ২৫৩ টাকা। আর ডিজেলের দাম ছিল ২৫৩ টাকা ৫০ পয়সা। এদিন থেকে পেট্রলের দাম বেড়ে হয়েছে ২৭২ টাকা ৯৫ পয়সা আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ২৭৩ টাকা ৪০ পয়সা।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল