দাঙ্গাকারীদের হুমকি, গুরুগ্রাম ছেড়ে প্রাণ নিয়ে পালাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: ‘প্রাণে বাঁচতে চাইলে ৪৮ ঘন্টার মধ্যে গুরুগ্রাম ছেড়ে চলে যাও।’ মঙ্গলবার সন্ধ্যায় গুরুগ্রামের ৭০এ সেক্টরের বস্তিতে কাজের সন্ধানে পশ্চিমবঙ্গ থেকে আসা মুসলিম পরিযায়ী শ্রমিকদের এমন ভাষায় হুমকি দিয়েছে হিন্দু দাঙ্গাকারীরা। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই প্রাণ বাঁচাতে বুধবার গুরুগ্রাম ছেড়ে নিজের রাজ্যে ফিরতে শুরু করেছেন পশ্চিমবঙ্গ থেকে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্যেই ১০০ শ্রমিকের মধ্যে গুরুগ্রামের আস্তানা গুটিয়ে নিজের রাজ্যে ফিরে গিয়েছেন অন্তত ৮৫ জন। বাকি ১৫ জনের কাছে ফিরে যাওয়ার মতো পয়সা নেই। তাই আতঙ্কে সিঁটিয়ে রয়েছে।

সোমবার রাতেই গুরুগ্রামের এক মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হিন্দু উগ্রপন্থীরা। মসজিদ ছাড়তে রাজি না হওয়ায় গুলি করে মেরেছে এক ইমামকে। বাদশাপুরে মুসলিমদের মালিকাধীন রেস্তোরাঁ-সহ একাধিক দোকানে আগুন লাগানোর পাশাপাশি লুঠতরাজ চালানো হয়েছে। সেই সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ৬০ জনের মতো একটি দাঙ্গাকারী দল গুরুগ্রামের ৭০এ সেক্টরের এক বস্তিতে হানা দেয়। ওই বস্তিতেই আস্তানা গেড়েছিল পশ্চিমবঙ্গ থেকে আসা মুসলিম পরিযায়ী শ্রমিকরা। দাঙ্গাকারীরা গুরুগ্রাম ছাড়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দেয়। ওই সময় পেরিয়ে গেলে কেটে টুকরো করা হবে বলে হুমকিও দিয়েছে। ওই হুমকির পরে আর বস্তিতে থাকার সাহস দেখাননি মুসলিম পরিযায়ী শ্রমিকরা। সিংহভাগই পাততাড়ি গুটিয়ে গুরুগ্রাম ছেড়েছেন।

হাতে গোনা কয়েকজন রয়ে গিয়েছেন অত্যন্ত নিরুপায় হয়ে। কেননা ফিরে যাওয়ার মতো অর্থ নেই। এদেরই একজন শামিম হোসেন কান্না জড়ানো গলায় বলেই ফেললেন, গতকাল সন্ধ্যায় ৫০ থেকে ৬০ জনের একটি মোটরবাইক বাহিনী এলাকায় ঢুকে তাণ্ডব চালানোর পাশাপাশি হুমকি দিয়েছে, মুসলিম শ্রমিকদের বস্তি ছেড়ে চলে যেতে হবে। ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছে। অনেকেই ওই হুমকির পরে পাততাড়ি গুটিয়ে ফিরে গিয়েছেন। আমরা যারা রয়েছি, তাদের ফিরে যাওয়ার মতো অর্থ নেই। সরকার আর প্রশাসনের কাছে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি, আমাদের সাহায্য করুন। রক্ষা করুন।’

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩