কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অমানবিকতার ছবি পশ্চিম  মেদিনীপুর জেলার খড়গপুরের মসলিন চকে। ডিউটিতে থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও এর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে।

জানা গিয়েছে, কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হঠাৎ চড়াও হয়ে ওই যুবক অকথ্য ভাষা ব্যবহার করে। তাঁকে মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই খড়গপুর থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত যুবককে। জানা গিয়েছে, অভিযুক্ত  যুবকের বাড়ি খড়গপুর শহরের গোলবাজার মাছ মার্কেট এর নিকট।ধৃতকে শুক্রবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়।

এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনা নিন্দনীয়। কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর এভাবে চড়াও হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পর যুব সমাজের কাছে কুবার্তা পৌঁছনোর প্রশ্ন থেকেই যায়।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন