রাহুলের জয়ে শুভেচ্ছা ট্যুইট মমতার

দেশের শীর্ষ আদালতের নির্দেশে রাহুল গান্ধির সাংসদ পদ ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা জেনেই তাঁকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সুপ্রিম কোর্ট(Supreme Court) মোদী পদবি অবমাননা মামলায় কংগ্রেস(INC) নেতা রাহুল গান্ধিকে(Rahul Gandhi) দোষী সাব্যস্ত করে দু’বছরের জেলের মেয়াদ নিয়ে গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায় স্থগিত করে দিয়েছে। সেই সঙ্গে তাঁর সাংসদ পদও ফিরিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি আর এস গাভাই এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চের এই নির্দেশের ফলে এখন প্রশ্নের মুখে পড়ে গিয়েছে সুরাতের আদালত মায় গুজরাত হাইকোর্টও। রাহুলের এই জয়ের পরে পরেই তাঁকে ট্যুইটে শুভেচ্ছা জানালেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি তাঁর ট্যুইটে লিখেছেন, ‘রাহুলজির সাংসদ পদের খবর জেনে আমি খুব খুশি হলাম। INDIA জোট আরও শক্তিশালী ভাবে গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা বড় ঘটনা যা দেশের জন্য লড়াই ও জয়ের রাস্তা প্রশস্ত করবে। এটা বিচারব্যবস্থারও জয়।’

আরও পড়ুন Rose Valley কাণ্ডে লকেটকে ছাড় কেন, ED-কে প্রশ্ন তৃণমূলের

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে মোদী পদবি নিয়ে মন্তব্যের জন্য গত ২৩ মার্চ রাহুলকে দু’বছরের করাদণ্ডের সাজা শুনিয়েছিল সুরাত ম্যাজিস্ট্রেট আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ২৪ মার্চ রাহুলের সাংসদপদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। জনপ্রতিনিধিত্ব আইনের ৮(১) ধারা অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ সাংসদ বা বিধায়ক পদ চলে যায়। কিন্তু এদিন সুপ্রিম রায়ে গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। দুই বিচারপতির বেঞ্চ সুরাত আদালতের রায়ের সমালোচনা করে বলেছে, ‘কেন রাহুল গান্ধীকে অপরাধমূলক মানহানির মামলার সর্বোচ্চ শাস্তি, দু’বছরের জেলের সাজা দেওয়া হল, তার কোনও যুক্তিগ্রাহ্য কারণ সুরাত ম্যাজিস্ট্রেট আদালত দেখাতে পারেনি।’

আরও পড়ুন অ্যালুমিনিয়ামের বাসন নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকা রাজ্যকে

ওই মেয়াদের সাজা দেওয়ার ফলে রাহুল গান্ধির শুধু সাংসদ পদ হারানো নয়, ছ’বছরের জন্য তাঁর ভোটে লড়াও নিষিদ্ধ হয়ে গিয়েছিল। সুরাত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সেই রায় বহাল রেখেছিল সুরাত দায়রা আদালত এবং গুজরাত হাইকোর্টও। কিন্তু শুক্রবারের সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে ২০২৪ সালে রাহুলের ভোটে লড়ার পথেও বাধা দূর হল। এ বার সুপ্রিম কোর্টের নির্দেশই তাঁর সাংসদ পদ ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে। প্রসঙ্গত, গত মার্চ মাসে লক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জল আদালতের নির্দেশে সাংসদপদ ফিরে পেয়েছিলেন। তাঁর ক্ষেত্রে নিম্ন আদালতের সাজার রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল কেরল হাইকোর্ট। সেই রায়ের বেশ কয়েক দিন পরে ফয়জলের সাংসদপদ ফিরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল লোকসভা সচিবালয়। রাহুলের ক্ষেত্রে এখন কী হয় সেটাই দেখার।

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার