দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কিল’ অভিনেতার ফার্স্ট লুকেই মুগ্ধ নেটদুনিয়া

নিজস্ব প্রতিনিধিঃ দুর্দান্ত খবর নিয়ে এলেন প্রযোজক ও পরিচালক করণ জোহর। সদ্যই জোহরের পরিচালিত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে বিরাট সাফল্য কুড়িয়েছে। দীর্ঘ ৭ বছর পর তাঁর পরিচালিত সিনেমা ব্যাপক সাড়া পেয়েছে। এবার তাঁর প্রযোজিত ‘কিল’ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এ প্রিমিয়ার হতে চলেছে। ইতিমধ্যেই করণ জোহরের ধর্ম প্রোডাকশন হাউস সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লক্ষ্য লালওয়ানির ফার্স্ট লুক শেয়ার করেছে। যা নজর কেড়েছে নেটিজনেদের।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে, “যাত্রা শুরু হচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে!লক্ষ্য অভিনীত ‘কিল’  সিনেমাটি  একটি অ্যাকশন-প্যাকড ফিল্ম। পরবর্তী অ্যাকশন হিরোর সন্ধান করা হবে৷ নিখিল নাগেশ ভাট পরিচালিত  এই  ছবিটি মধ্যরাতে প্রিমিয়ার হবে৷ সঙ্গে থাকুন, অফিসিয়াল পোস্টার এবং টিজার শীঘ্রই ঘোষণা করা হবে”।

নিখিল নাগেশ ভাট এই সিনেমার পরিচালক। অস্কার বিজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সঙ্গে যৌথভাবে করণ জোহর ছবিটি প্রযোজনা করবেন।প্রধান চরিত্রে দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে। অভিনেতার  ফার্স্ট লুকেই দেখা যাচ্ছে যে, তার গলায় ছুরি ধরে রাখা হয়েছে। ৪৮ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ ৭ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেখানেই মধ্যরাতে প্রিমিয়ার হবে এই ছবি। অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।  

Published by:

Share Link:

More Releted News:

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ