উত্তপ্ত মণিপুরে ৯০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুকি-জো-চিন উপজাতি এবং মেইতিদের মধ্যে সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। এবার এই উত্তপ্ত পরিস্থিতিতে  ৯০০-এর বেশি কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী পাঠানো হল এই রাজ্যে। বিগত তিনমাস ধরে এই সংঘর্ষ চলছেই। উত্তেজনা এড়াতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হল।

এক পুলিশকর্তা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক ১০ কোম্পানি বাহিনি পাঠিয়েছে। সিআরপিএফ, বিএসএফ,আইটিবিপি মিলিয়ে ৯০০-এর বেশি আধাসামরিক বাহিনী মণিপুরে মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় বাহিনী রাজধানী ইম্ফলে পৌঁছয়। পরে উত্তর-পূর্ব এই রাজ্যের বেশ কয়েক জেলায় তাঁদের মোতায়েন করা হয়।

চলতি বছরের ৩রা মে থেকে এই সংঘর্ষের সৃষ্টি হয়। প্রতিরক্ষা মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক ৪০,০০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করেছিল। এমনকি গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যুর ঘটনা প্রকাশ পেয়েছে। এদিকে, মণিপুর পুলিশ শুক্রবারই জানিয়েছে, যৌথ বাহিনী রাজ্যের ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক এলাকায় অনুসন্ধান অভিযান চালাচ্ছে। বিভিন্ন জেলা জুড়ে নতুন করে হিংসার আভাস মিলেছে। তবে এই সহিংসতায় প্রাণ গিয়েছে হাজার হাজার মানুষের।     

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী