BREAKING NEWS: সংসদে ফিরলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসদে ফিরলেন রাহুল গান্ধী। লোকসভার সচিবালয় থেকে জারি বিজ্ঞপ্তি। ফেরানো হল রাহুল গান্ধীর সাংসদ পদ। সোমবার থেকেই ফের সংসদে পা রাখতে পারবেন সোনিয়া পুত্র। লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীর তরফে আগেই লোকসভার সচিবালয়ে চিঠি পাঠানো হয়। এই চিঠির জবাবে বিজ্ঞপ্তি জারি করে লোকসভার সচিবালয়। জানানো হয়, সোমবার থেকেই সংসদে অংশগ্রহণ করতে পারবেন রাহুল গান্ধি। বিশেষত, আসন্ন লোকসভা নির্বাচনে লড়তেও আর কোনো বাধা রইলনা তাঁর।  

খবর সামনে আসতেই উচ্ছ্বসিত কংগ্রেস সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমস্ত রাজনৈতিক দলের নেতারাও। সংসদে একে অপরকে মিষ্টি খাইয়ে অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা উদযাপন করেন বলে জানা গিয়েছে।

মোদি সারনেম মানহানির মামলায় তাঁকে সাজা দেওয়া হয়। তৎক্ষণাৎ লোকসভার সচিবালয় থেকে রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়। শুক্রবার এই মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।  রাহুল গান্ধীর দুই বছরের সাজা এবং দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিল করে দেশের শীর্ষ আদালত। ফলে ওয়েনাডের সাংসদ কবে পদ ফিরে পাবেন সেদিকে নজর ছিল। তবে সাংসদ পদ ফিরে পেতেই স্পষ্ট, ৮ই আগস্ট অনাস্থা প্রস্তাব আলোচনার সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাহুল গান্ধিকে নিয়েই সুর চড়াবে ইন্ডিয়া জোট।  

প্রসঙ্গত, ২০১৯ সালে কর্ণাটকের কোলারে নির্বাচনী প্রচার থেকে রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন, ‘সব চোরের সারনেম মোদী হল কী করে?’ । এই ঘটনাতেই তাঁর বিরুদ্ধে মামলা হয়। সুরাতের একটি আদালত মানহানির মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। রায়ের পর রাহুল গান্ধীকে মে মাসে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস