নজরে টেস্ট সিরিজ, সোমবার ভোর থেকেই অনুশীলনের নির্দেশ স্যার দ্রাবিড়ের

সদ্য পেয়েছেন কোচের দায়িত্ব। মরুশহরে হেরে আসা দলটাকে সাজিয়ে নিতেই সময় পান নি তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য পেয়েছেন কোচের দায়িত্ব। মরুশহরে হেরে আসা দলটাকে সাজিয়ে নিতেই সময় পান নি তিনি। কিন্তু যতটুকু পেয়েছেন নিজের ছেলেদের জন্য একাধিক টিপস ও কড়া অনুশীলনের মাধ্যমে সেরাটা বের করে আনতে চেয়েছেন রাহুল দ্রাবিড়। এতদিন অনুর্দ্ধ ১৯ দলের কারিগর গড়ছিলেন এবার সৌরভের দেওয়া দায়িত্বে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত করতে নেমেছেন কোচ দ্রাবিড়। আর যার প্রথম ধাপেই বড় জয়। হেলায় কিউয়িদের ৩-০ হারিয়ে বড় জয় পেয়েছে রোহিতের ভারত। আগামী সপ্তাহে রয়েছে টেস্ট ম্যাচ। তাই খামতি নেই অনুশীলনে, গুরু মন্ত্র দিয়ে টেস্টের জন্য আলাদাভাবে তৈরি করছেন দ্রাবিড় টিম ইন্ডিয়াকে। ইডেনে ম্যাচ শেষে মুখোমুখি হয়ে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ‘গোটা সিরিজ জুড়ে সবাই ভাল খেলেছে। এ ভাবে শুরু করলে আনন্দ হয়। কিন্তু মাটিতে পা রেখে চলতে হবে আমাদের। আগামী দিনের পরিকল্পনা করে এগোতে হবে। তরুণ ক্রিকেটাররা এগিয়ে এসে যে নিজেদের সেরাটা দিয়েছে সেটা দেখে ভাল লাগছে। এই সিরিজের অভিজ্ঞতা আগামী দিনে কাজে লাগাতে পারবে তারা। যারা এর আগে বেশি সুযোগ পায়নি তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি।’

আর দেরী নয়, আগামী বছরেই অর্থাৎ ২০২২ সালেই অষ্ট্রেলিয়ার মাটিটে টি-২০ বিশ্বকাপের আসর। তাই সেরা কম্বিনেশন খুঁজছেন দ্রাবিড়। তিনি জানিয়েছেন, ‘বেশ কয়েক জন অভিজ্ঞ ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামী বিশ্বকাপের এখনও অনেক দেরি রয়েছে। কিন্তু আমাদের দেখতে হবে এই সময়ের মধ্যে অভিজ্ঞ ক্রিকেটাররা কতগুলি ম্যাচ খেলতে পারে। দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের ভারসাম্য থাকলে তা দলের জন্যই ভাল। তিন-চার জন ক্রিকেটার টেস্ট দলে রয়েছে। তাদের সোমবার ভোরে উঠতে হবে। বাকিরা অবশ্য একটু রাত জেগে আনন্দ করতে পারে।’

আগামী বৃহস্পতিবার কানপুরে টেস্ট নিউজিল্যান্ডের সঙ্গে। যেখানে আবার ব্যাট ও অধিনায়কের ট্যাগ নিয়ে ফের মাঠে নামবেন কেন উইলিয়ামসন। তাই রাহানের নেতৃত্বে টেস্টের দল সাজাতে তৈরি কোচ দ্রাবিড়।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া