ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে আত্মঘাতী

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: বন্ধন এর কিস্তি না দিতে পারলে দিতে হবে ডেট সার্টিফিকেট। এর কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন চন্দন অধিকারী নামে এক ব্যক্তি।মঙ্গলবার জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) ময়নাগুড়ি ব্লকের রাজারহাট সংলগ্ন কিষান এর বাড়ি এলাকার ঘটনা।

চন্দন অধিকারী রাজারহাট বন্ধন অফিস থেকে লোন নিয়েছিলেন । সেই টাকার কিস্তি দিতে না পারায় বন্ধনের পক্ষ থেকে স্টপ ডেট সার্টিফিকেট চায় বলে অভিযোগ ।জানা গেছে,চন্দন অধিকারীর স্ত্রী বন্ধন এর স্টাফকে বলেন, এ মাসের কিস্তি দিতে পারব না ।আগামী মাসে একবারেই দিয়ে দেবো ।কিন্তু সেই কথা মানেন না বন্ধনের স্টাফ ।শনিবার রাত বারোটার সময় এসে বলেন, আপনি তো কাজ করেন দিতে পারেন। বুধবারের মধ্যে যদি টাকা দিতে না পারেন, তাহলে ডেট সার্টিফিকেট(Death Certificate) দিতে হবে ।

এর ফলে বাড়িতে অশান্তি হয় । সোমবার রাত্রে বাড়ির পাশে সুপারি গাছে নিজের জামা দিয়ে আত্মহত্যা করেন। এরপর ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ময়নাগুড়ি থানার(Mainaguri P.S.) পুলিশ।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন