প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন মনোজ বাজপেয়ী, প্রথম ছবি ‘ভাইয়াজি’

এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের আরও একজন প্রতিভা বান অভিনেতা মনোজ বাজপেয়ী এবং তাঁর স্ত্রী শাবানা রাজা। তাঁদের প্রযোজক হিসেবে প্রথম চলচ্চিত্র 'ভাইয়াজি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে শুধুমাত্র অভিনয়েই থেমে থাকেন না বলিউডের বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী, পাশাপাশি অন্য কোনও ব্যবসাও কেরিয়ার অগ্রসর করছেন অনেকেই। যেমন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সুনীল শেট্টি, বিরাট কোহলি, কৃতি শ্যানন, অনুষ্কা শর্মা, আমির খান-সহ একাধিক তারকা অভিনয়ের পাশাপাশি কেউ নিজস্ব বিউটি ব্র্যান্ডের ব্যবসা শুরু করেছেন, কেউ পোশাকের ব্যবসা শুরু করেছেন। আবার কেউ কেউ তো নিজস্ব প্রোডাকশনই খুলে বসেছেন, দিন কয়েক আগেই অভিনেত্রী কৃতি শ্যানন প্রযোজক হিসেবে ডেবিউ করেছেন। আর আমির খান তো আগে থেকেই একজন প্রযোজক, এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের আরও একজন প্রতিভা বান অভিনেতা মনোজ বাজপেয়ী এবং তাঁর স্ত্রী শাবানা রাজা। তাঁদের প্রযোজক হিসেবে প্রথম চলচ্চিত্র ‘ভাইয়াজি’।

ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন মনোজ নিজেই। এই ছবিতে প্রযোজক হিসেবে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন Sirf ek bandana kaafi হায়-এর নির্মাতা, প্রযোজক বিনোদ ভানুশালী এবং পরিচালক বিনোদ কারকি। ছবিটির কাহিনী আপনাকে নিয়ে যাবে ৭০-৮০ দশকের বলিউডে। ছবিতে মনোজ বাজপেয়ী একজন রুক্ষ এবং দাপুটে মেজাজের অভিনেতার ভূমিকায় অভিনয় করছেন।

অভিনেতা মনোজ বাজপেয়ীর কথায়, ‘ভাইয়াজির জগতে পা রাখতে পেরে আমি খুবই উত্তেজিত, ছবিটি পুঙ্খানুপুঙ্খ মূলধারার বিনোদনকারী ছবি। এই ছবিতে আবারও আমি অপূর্ব সিং কারকির সঙ্গে সহযোগিতা করতে পেরে ধন্য।’ অন্যদিকে পরিচালক বলেছেন, “মনোজ জির সঙ্গে আবারও কাজ করতে পেরে আমি অভিভূত। শিল্পের প্রতি তাঁর নিবেদন এবং চলচ্চিত্রের বিকাশে তাঁর সক্রিয় অবদান সবসময় আমাদের মুগ্ধ করে।”

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ