শহীদ ক্ষুদিরাম বসুকে অভিনব পন্থায় শ্রদ্ধাজ্ঞাপন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিল্পীর শিল্পসত্ত্বা ফুটে ওঠে তাঁর শিল্পকর্মে। ক্ষুদ্র চালের ওপর শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি এঁকে নিজের শিল্পসত্ত্বার পরিচয় দিলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা প্রসেনজিৎ কর। অভিনব পন্থায়  শ্রদ্ধা জানালেন শহীদ ক্ষুদিরাম বসুকে।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মোহবনি গ্রামে জন্ম শহীদ ক্ষুদিরাম বসুর। আর এই গ্রামেই জন্ম প্রসেনজিৎ করের। তাই বীর সন্তানের প্রয়াণ দিবস উপলক্ষে অভিনব শ্রদ্ধা প্রসেনজিৎ এর।  ছোট থেকেই শিল্পকর্মের প্রতি ঝোঁক তার। কখনো চালের উপর, কখনো মুগের দানা কিংবা চক কেটে নানান মনীষীর ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। এবার তাঁর নতুন সৃষ্টি ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি।

প্রসেনজিৎ, বাবার সামান্য দোকানে মেকানিক্যাল মিস্ত্রির কাজ করেন। ইংরেজি সাহিত্যের স্নাতক পাস করেছেন তিনি। করেছেন আইটিআই কোর্সও। প্রসেনজিৎ বলেন, বাবার গ্যারেজে কাজ করার পর অবসর সময় তিনি ছবি আঁকেন।

মেদিনীপুর জেলা তথা দেশের বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে কেশপুরের যুবকের এই শিল্পকর্ম দেখে মুগ্ধ সকলে। দেশমাতৃকাকে স্বাধীন করতে ১৮ বছর বয়সে আত্মবলিদান দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। এই বীর সন্তানকে শ্রদ্ধা জানানোর অভিনব ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন