আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে নেই হার্দিক, পরিবর্তে হিসেবে দলে ঢুকতে পারেন ভেঙ্কটেশ

ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরেই হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের আসল পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরেই হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের আসল পরীক্ষা। নতুন কোচ দ্রাবিড়ের অধীনে ঘরের মাঠে কিউয়িদের হারালেও বিদেশে মাঠে গিয়ে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছে সকলে। প্রোটিয়াদের বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়াকে পাবে না মেন ইন ব্লু। কারণ, এই ডানহাতি অলরাউন্ডার এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি।

সূত্রের খবর, হার্দিককে নাকি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকে নাকি তাঁকে রিহ্যাবে পাঠানো হতে পারে। একশ শতাংশ ফিট হওয়ার সার্টিফিকেট দেখাতে পারলেই ফের জাতীয় দলের টিকিট পাবেন বরোদার এই ক্রিকেটারটি।

গত রবিবার শেষ হওয়া কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়ার। তার একমাত্র কারণ হল ফিটনেস। আনফিট থাকার জন্যে গত টি-২০ বিশ্বকাপের দলে থাকলেও নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি তিনি। আর বোলিং করতে একেবারেই পারছেন না। যেটা খুব ভালো করেই চোখে পড়েছে বোর্ড কর্তাদের। তাই তারা আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ।

অন্যদিকে, হার্দিক না থাকায় তাঁর পরিবর্ত খোঁজা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিসিসিআই। কারণ, দলে ষষ্ঠ বোলিং বিকল্প না থাকার জন্য বেশ সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় দলকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে তরুণ ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে পরীক্ষা চালিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। আর নাইট রাইডার্সের এই অলরাউন্ডার খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি। তাই দক্ষিণ আফ্রিকা সফরে হার্দিকের বদলি হিসেবে ভেঙ্কটেশকে ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু বিদেশের পিচে তিনি কতখানি সফল হবেন সেটা নিয়েও সংশয়ে রয়েছেন অনেকে।         

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স