স্বাধীনতা দিবসের আগেই নয়া ম্যানেজিং ডিরেক্টর পেল LIC

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: স্বাধীনতা দিবসের আগেই নয়া ম্যানেজিং ডিরেক্টর পেল দেশের বৃহত্তম সরকারি বিমা সংস্থা জীবন বিমা কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসিআই)। সোমবার আর দোরাইস্বামীকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমানে মুম্বইয়ে সংস্থার সদর দফতরে এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত তিনি।

এলআইসিআইয়ের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর ইপি মিনি অবসরে যাচ্ছেন। গত জুন মাসেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকদের নিয়োগের ভারপ্রাপ্ত ফিনান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশনস ব্যুরোর (এফএসআইবি) পক্ষ থেকে এলআইসি’র পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আর দোরাইস্বামীর নাম সুপারিশ করা হয়েছিল। এফএসআইবি’র নেতৃত্বে রয়েছে কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের প্রাক্তন সচিব ভানুপ্রতাপ মেহতা।

আগামী পয়লা সেপ্টেম্বর এলআইসি’র ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন আর দোরাইস্বামী। তাঁকে তিন বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। ২০২৬ সালের ৩১ অগস্ট অবসর নেবেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেই দেশের বৃহত্তম বিমা সংস্থার চেয়ারম্যান পদে সিদ্ধার্থ মোহান্তিকে নিয়োগ করা হয়েছিল। আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তিনি।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল