বিয়ে থামিয়ে দিয়ে ইস্টবেঙ্গলের খেলা দেখতে শুরু করলেন বর, ভাইরাল হল ছবি

বাংলায় একটা জনপ্রিয় গান রয়েছে, ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটা জনপ্রিয় গান রয়েছে, ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। এই কথাটি যে কতখানি তাৎপর্যপূর্ণ তার প্রমাণ আরও একবার পাওয়া গেল। বিয়ের আসরে বসে সবকিছু থামিয়ে দিয়ে খেলা দেখতে শুরু করে দিলেন বর। যা দেখে রীতিমতো সবাই হতবাক। অনেকে ডেকে বলার চেষ্টা করেলও কারও কথাতেই কর্নপাত করেননি তিনি। নেট মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে।

সত্যি, ফুটবল যেন বাঙালির কাছে একটা আলাদাই আবেগের জায়গা। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও এখনও ফুটবল প্রিয় বাঙালির বুকে বাঁ দিকে রয়ে গিয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের মতো দলগুলি। আর এই তিন দলের ফ্যানেদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তারা যে নিজেদের প্রিয় ক্লাবের খেলার দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন। রোদ, ঝড়, জল এবং বৃষ্টি কোনও কিছুই যেন তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন না। সেই দিক থেকে দেখতে গেলে বিয়ে তো কোনও বিষয়ই নয়।

তাই হয়তো একটু সুযোগ পেয়েই নিজের টোপরের একপাশে মোবাইল ফোনটি ঠেকনা গিয়ে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচ দেখতে শুরু করেন বর। আর তিনি রীতিমতো মজে যান তাতে। এরপর লগ্ন বয়ে গেলেও বিয়েতে বসানো যায়নি লাল-হলুদের আপামর সমর্থক ওই ব্যক্তিকে।

না, তিনি হলেন লাল-হলুদের সেই ধরণের ফ্যানদের মধ্যে একজন। যে প্রিয় দলের জন্য যেকোনও কিছুকে থামিয়ে দিতে পারে। সেটাই যদি হয় তাহলে বিয়ে তো থামানো কোনও বিষয়ই নয়। সত্যি, কতটা ভালোবাসা থাকলে নিজের বিয়ে থামিয়ে প্রিয় দলের খেলা দেখতে পারেন ওই পাত্র। দেখবেন নাই বা কেন, তাঁর প্রিয় দল ইস্টবেঙ্গলের শরীরের প্রতিটি রক্ত বিন্দুকে মিশে রয়েছে,।  

        

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স