পাকিস্তানে হাহাকার, এক লিটার ডিজেলের দাম ২৯৩ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: স্বাধীনতা দিবসের পরের দিনই দেশবাসীকে দুঃসংবাদ শোনাল সেনা নিয়ন্ত্রিত পাকিস্তান সরকার। ফের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান অর্থ মন্ত্রক। ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২০ টাকা আর পেট্রলের দাম ১৭ টাকা ৫০ পয়সা। যার ফলে হাইস্পিড ডিজেলের প্রতি লিটারের দাম দাঁড়িয়েছে ২৯৩ টাকা ৪০ পয়সা। আর পেট্রলের দাম দাঁড়িয়েছে ২৯০ টাকা ৪৫ পয়সা। এ নিয়ে চলতি মাসে দু’দুবার বাড়ল জ্বালানির দাম।

গত বছরের এপ্রিলে দেশে ক্ষমতার পালাবদলের পরেই কার্যত আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তান। ভাঁড়ার শূন্য। ভিক্ষা পাত্র হাতে একের পর এক দেশে দৌড়ে বেড়িয়েছেন পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অর্থমন্ত্রী ইশহাক দার। আইএমএফ-সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলি ঋণ দেওয়ার ক্ষেত্রে কড়া শর্ত চাপিয়েছে। আর তার মধ্যে অন্যতম হল, জ্বালানি তেলের দাম বৃদ্ধি-সহ গরিবদের জন্য চালু থাকা ভর্তুকি প্রত্যাহার।

আর্থিক দৈন্যতা কাটাতে আইএমএফের দেওয়া শর্ত মেনে নিয়েছে সেনা নিয়ন্ত্রিত পাক সরকার। আর তার ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। চলতি মাসের প্রথম দিন অর্থা‍ৎ ১ অগস্টই পেট্রলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ১৯.৯৫ টাকা আর ডিজেলের দাম ১৯.৯০ টাকা। ১৫ দিন যেতে না যেতেই ফের ডিজেলের দাম বাড়ানো হয়েছে লিটার পিছু ২০ টাকা। আর পেট্রলের দাম ১৭.৫০ টাকা। দুই জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল