Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিউ বারাকপুর পুরসভার ৫৯ তম প্রতিষ্ঠা দিবস পালন

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : বুধবার সকালে নিউ বারাকপুর পুরসভার ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল পুরসভা প্রাঙ্গণে। পুরসভার পতাকা উত্তোলন করে তার স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাসের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরসভার ভাইস চেয়ারম্যান(Vice Chairman) স্বপ্না বিশ্বাস। এরপর উপস্থিত অন্যান্য পুর প্রতিনিধি ও পুর আধিকারিক কর্মচারীরা হরিপদ বিশ্বাসের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্বার্ঘ জানান।

উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস বলেন ,আজ গর্বের এবং আনন্দের দিন। পুরসভার ৫৯ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৬৫ সনের ১৬ আগস্ট পুরসভা প্রতিষ্ঠা করেছেন কর্মবীর রূপকার হরিপদ বিশ্বাস।জনপদ উদ্বাস্তু কলোনী আজ আধুনিক শহরে পরিনত। হরিপদ বিশ্বাস শহরে রাস্তাঘাট বিভিন্ন স্কুল কলেজ ক্লাব সংগঠন সহ বাজার রেল স্টেশন অনেক কিছু করেছেন। তার অবদান অনস্বীকার্য।তার দেখানো পথে শহরের সার্বিক উন্নয়নের জোয়ার চলছে। মডেল পুরসভার দৃষ্টান্ত স্থাপন করেছে। পুরসভার পুন্য জন্মদিনে স্রষ্টা কর্মবীরকে শতকোটি প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য জানাতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম।

স্রষ্টাকে স্মরণ করে সুনিল গঙ্গোপাধ্যায়ের কবিতা সেই সব স্বপ্ন আবৃত্তি করেন পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায় ।উপস্থিত সকল পুর প্রতিনিধি ও পুর আধিকারিক সহ কর্মচারীরা পরিবেশন করলেন সমবেত রবীন্দ্র সংগীত আগুনের পরশমনি ছোঁয়া ও প্রাণে… এজীবন পূন্য কর। উপস্থিত ছিলেন পুরসভার পুর প্রতিনিধি নীতা দে, কৃষ্ণা বোস, আরতি দাস মল্লিক, বেবী চক্রবর্তী, পূজা গুপ্তা, পুরসভার হেডক্লার্ক সজল নন্দী মজুমদার,শিক্ষক অম্লান দাশগুপ্ত সহ পুর কর্মচারীরা।

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?