২০ টাকা হতে পারে ডিমের দাম!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি ডিমের দাম হবে ২০টাকা। সাধারণত একটি ডিমের বিক্রয়মূল্য ৭টাকার বেশি খুব কমই হয়। তবে এবার ২০ টাকায় কিনতে হবে ডিম। এমন আশ্চর্য নিদান পড়শি দেশ বাংলাদেশে। আমদানি করলে ১২টাকার ডিম ২০ টাকায় খেতে হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক এই হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার ইআরএফ মিলনায়তনে ‘পোল্ট্রি শিল্পে সংকট, প্রান্তিক খামারিদের সুরক্ষা ও ডিম-মুরগির উৎপাদন খরচ হ্রাসে করণীয়’ নামক এক কর্মশালা আয়োজিত হয়। তখনই এই হুঁশিয়ারি দেওয়া হয়। হঠাৎ করে ডিমের দাম বেড়েছে বাংলাদেশে। এর পশ্চাতে কোন সিন্ডিকেট নেই বলেই জানিয়েছে বিএবি নেতারা। তাঁদের দাবি মুরগির ফিডের দাম না কমালে ডিমের উৎপাদন খরচ কমানো সম্ভব হবেনা। এজন্য ফিডের আমদানি মূল্য কমাতে হবে। পাশাপাশি মুরগির চাহিদা কমেছে বলেও তাঁরা জানান।

‘প্রান্তিক খামারি’ বনাম ‘করপোরেট খামারি’র বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। দেশীয় খামারি ও উদ্যোক্তাদের অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে। ডিম-মুরগি আমদানি করা হলে তা দেশেরই ক্ষতি করবে মন্তব্য করেন বিএবি নেতারা।

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত