কোচ সোলসকারের বিদায় বেলায় আবেগি পোস্ট রোনাল্ডোর

একদা এই ওলে গানার সোলসকার সতীর্থ ছিলেন সিআর সেভেনের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে রবিবারই কোচের পদ থেকে ওলে গানার সোলসকারকে বরখাস্ত করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি মরশুমের শুরু থেকেই সময়টা বেশ খারাপ যাচ্ছিল এই প্রশিক্ষকের। রোনাল্ডো দলে এলেও একের পর এক হারের মুখ দেখতে হয় তাঁকে।

গত শনিবার রাতে দুর্বল দল ওয়াটফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হয় ম্যান ইউ। এরপর থেকেই সোলসকারকে ঘিরে সমালোচনার ঝড় এবং তাঁর পদত্যাগের দাবি আরও তীব্র হয়। চাপ আসতে থাকে নানা মহল থেকেও। ফলে ম্যান ইউয়ের কোচের পদ থেকে সোলসকারকে ছাঁটাই করা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সেটা বলাই যায়।

তবে কোচের ওলের বিদায়ে বেশ আবেগি হয়ে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একদা এই ওলে গানার সোলসকার সতীর্থ ছিলেন সিআর সেভেনের। দু’জনে কাঁধে-কাঁধ মিলিয়ে ম্যান ইউয়ের জন্য লড়াই করেছিলেন। পরে সেই সোলসকারের কোচিংয়েই রেড ডেভিলসদের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন পর্তুগিজ তারকা। ফলে দু’জনের সম্পর্কটা খানিকটা আলাদাই ছিল।

টুইটারে একটি পোস্ট করে রোনাল্ডো লেখেন, ‘আমি যখন প্রথম ওল্ড ট্রাফোর্ডে এসেছিলাম তখন ওলে আমার স্ট্রাইকার ছিল এবং পরে যখন ম্যান ইউতে ফিরলাম তখন ও আমার কোচ ছিল। কিন্তু সমস্ত কিছুর ওপরে আসল কথা হল ওলে একজন অসাধারণ মানুষ। জীবন ওর জন্য যতটুকু তুলে রেখেছে, সেটার জন্য আমার শুভ কামনা রইল। গুড লাক, আমার বন্ধু’।  

 

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স