ঝাড়গ্রামে হাতির হামলায় নাজেহাল গ্রামবাসীদের পথ অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহল জুড়ে এখন নতুন আতঙ্ক। গামছায় ঢাকা মাওবাদীদের আতঙ্ক সরে গেলেও দেখা দিয়েছে হাতির হানা।হাতির তাণ্ডবের জেরে পথ অবরোধ(Road Block) করে তাই বিক্ষোভ ঝাড়গ্রামের সাঁকরাইলের সিদাকুড়া এলাকায়। হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামবাসী ।সারাবছর ধরেই হাতির তাণ্ডব অব্যাহত ঝাড়গ্রামে। গতকাল রাতে ঝাড়গ্রাম (Jhargram)জেলার সাঁকরাইল ব্লকের সিদাকুড়া, কেন্দুডাংরি এলাকায় তাণ্ডব চালায় ,৬০-৭০ টি একটি হাতির দল।

ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষ জমি। প্রতিবাদে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ এসে আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।পথ অবরোধের জেরে কেশিয়াপাতা লোধাশুলি রাস্তায় যানজট দেখা দেয়।এলাকায় উত্তেজনা রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ হাতি দীর্ঘদিন এলাকায় তাণ্ডব চালালেও ব্যবস্থা গ্রহণ করে না বনদপ্তর। মেলে না ক্ষতিপুরন। ক্ষোভে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল(Sakrail) সিদাকুড়া এলাকায়, সকাল থেকেই পথ অবরোধ করে তারা। বিকেল তিনটের পর থেকেই হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে, হামলা চালাচ্ছে বাড়িতে কিংবা শস্য খেতে। কখনো বা স্কুলের মিড – ডে মিলের ঘরে ঢুকে লুট করছে শস্য।

আতঙ্কে ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে জঙ্গলমহলবাসী। কারণ হাতির হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকে।তাদের দাবি হাতি তাড়ানোর জন্য হুল্লা পার্টির সদস্যদের হাতে বেশি করে শব্দ বোমা, জোরালো আলো ও অন্যান্য সরঞ্জাম দেওয়া হোক। যাতে হাতির দল শস্য নষ্ট করতে না পারে। হাতির দল গ্রামে হানা দিলে তাদের যাতে তাড়িয়ে জঙ্গলে পাঠানো যায় সেই ব্যবস্থা করুক প্রশাসন।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক