চন্দ্র বিজয়ে উচ্ছ্বসিত মমতা, ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঁদের মাটিতে ‘বিক্রমের’ সফলভাবে পা রাখার আগেই ইসরোর বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধ সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরু জয়ের পরেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ভারতের ইতিহাস গড়ার দিনকে উদযাপনের জন্যও সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।

এদিন গোটা দেশ তাকিয়ে ছিল বেঙ্গালুরুর ইসরোর কন্ট্রোল রুমের দিকে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছিল ততই বুকের ভিতরের ধুকপুকানি বাড়ছিল চন্দ্রযান টিমের। অবশেষে ছয়টা বেজে চার মিনিট পালকের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করতে সমর্থ হয় ‘ল্যান্ডার বিক্রম’। গোটা ভারতবাসী উ‍ৎসবে-উচ্ছ্বাসে মেতে ওঠেন। তাতে সামিল ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে ‘বিক্রম’ এর সফল অবতরণে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘চাঁদে সফলভাবে চন্দ্রযানের ল্যান্ডিংয়ের জন্য শুভেচ্ছা! আমাদের বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষ্য দিয়েছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। অভিযানের সঙ্গে যুক্ত সকল অংশীদারদের আন্তরিক অভিনন্দন।’

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সমাজমাধ্যম ‘এক্স’ এ তিনি লেখেন, ‘ ভারতকে গর্বিত করার জন্য ইসরোকে ধন্যবাদ।’ তৃণমূল কংগ্রেসের তরফে ইসরোর বিজ্ঞানীদের চন্দ্র বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, ‘প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত! ইসরোকে আন্তরিক অভিনন্দন জানাই এমন একটি কৃতিত্ব অর্জনের জন্য। ইতিহাস সৃষ্টিতে তাদের নিরলস পরিশ্রম আর অবদানের জন্য চন্দ্রযান-৩ টিমকে আমাদের শুভেচ্ছা!’

 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা