সেতু দুর্ঘটনায় হতদের দেহ মালদায় আসবে আগামিকাল

মিজোরামে রেল সেতু ভেঙে পড়ে ৩৫জন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে ২৩জনই মালদা জেলার বাসিন্দা। দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা জেলা।  

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধজন নয়, ২৩জন। শেষ কবে এত জনের প্রাণহানীর ঘটনা জেলার বুকে ঘটেছে সেটা এখনও মনে করতে পারছেন না কেউই। কার্যত এক ধাক্কায় রাতারাতি ২০টি পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে গিয়েছে। স্বজন হারানোর যন্ত্রণায় এখন সেই সব পরিবারের বাড়িতে বাড়িতে উঠেছে কান্নার রোল। সবার এখন একটাই অপেক্ষা কবে আর কখন আসবে দেহ। প্রিয়জনকে শেষ দেখার অপেক্ষা এখন প্রহরকেও হার মানিয়েছে। গতকাল অর্থাৎ বুধবার উত্তর-পূর্ব ভারতের মিজোরামে(Mizoram) আইজলের(Aizawl) কাছে সাইরাগে নির্মাণাধীন রেল সেতু ভেঙে(Bridge Collapsed Accident) পড়ে ৩৫জন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে ২৩জনই মালদা(Malda) জেলার বাসিন্দা। সেই দুর্ঘটনার কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা জেলা।  

জানা গিয়েছে জেলার যে ২৩জন শ্রমিক মারা গিয়েছেন তার মধ্যে শুধু রতুয়া-২ ব্লকেরই বাসিন্দা ১৬জন। সেই ১৬জনের মধ্যে ১১জন আবার পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের চৌদুয়ার গ্রামের বাসিন্দা। সেখানেই এখন বাড়িতে বাড়িতে কান্নার রোল উঠেছে। পাশের কোকলামারি গ্রামের ২জন, সেই সঙ্গে কুতুবগঞ্জ, পরাণপুর ও সুতানগঞ্জের ১জন করে শ্রমিক মারা গিয়েছেন। জেলার ইংলিশবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাট্টারি এলাকায় ৫জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে আবার ৪জন একই পরিবারের সদস্য। এই ব্লকেরই আরও ১জন এবং মানিকচক ব্লকেরও আরও ১জন করে এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মিজোরামের যে প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে ভৈরবী নামে এক রেল স্টেশনে দেহগুলি আনা হয় এদিন। সেখান থেকে এদিনই উত্তর-পূর্ব সীমান্ত রেলের ট্রেনে চাপিয়ে তা মালদা টাউন স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা করিয়ে দেওয়া হয়েছে। আগামিকাল বিকালে তা মালদা টাউন স্টেশনে পৌঁছাবে।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল