ইমরান খানকে সাজা দেওয়া বিচারককে সরিয়ে দিল ইসলামাবাদ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের জেলের সাজা শোনানো ইসলামাবাদ জেলা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ারকে বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দিল ইসলামাবাদ হাইকোর্ট। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিচারের প্রহসন চালানো হুমায়ুন দিলাওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদ পাঠিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ। দেশের ইতিহাসে দেশের কোনও জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নেওয়া হল।

গত ৫ অগস্ট একতরফাভাবেই তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খানের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার। প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিন বছরের জেলের সাজা শোনান এবং এক লক্ষ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। নিয়ে যাওয়া হয় কুখ্যাত আটোক জেলে। তিন বছর জেলের সাজা শোনানোর কারণে আগামী পাঁচ বছরের জন্য ইমরান খানের ভোটে লড়াইয়ের পথ বন্ধ হয়ে যায়।

হুমায়ুন দিলাওয়ারের ওই সাজা ঘোষণা নিয়ে গোটা পাকিস্তানজুড়ে বিতর্ক শুরু হয়। প্রবীণ আইনজীবীরা স্পষ্টই জানান, ওই সাজা ঘোষণা বড়সড় ষড়যন্ত্রের ফসল। পরে জানা যায়, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে হুমায়ুন দিলাওয়ারের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের কারণেই পাক সেনাপ্রধানের প্রধান শত্রু ইমরান খান যাতে আগামী নির্বাচনে জিতে ফের প্রধানমন্ত্রী না হতে পারেন, তার জন্য ওই সাজা শুনিয়েছেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক। এমনকি ওই রায় ঘোষণার পরেই প্রতিদান হিসেবে পাকিস্তান সরকার হুমায়ুন দিলাওয়ারকে লন্ডনে ছুটি কাটাতে পাঠায়।

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর