জলপাইগুড়িতে ছেলে ধরা সন্দেহে গুজব রটিয়ে অশান্তি পাকানোর ছক

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি:শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের স্টেশন শালবাড়ি ফুলবাড়ি মোড়ে সন্দেহ বশত এক মহিলাকে ছেলেধরা ভেবে আটক করে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর অসংলগ্ন কথাবার্তা জেনে তাকে শুরু হয় মারধর।জানা গিয়েছে, ফুলবাড়ি মোড়(Fullbari Crossing) পাটহাটির কাছে দীর্ঘক্ষন ধরে এক মহিলাকে ঘোরা ফেরা করতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের।

অভিযোগ , স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করেও তিনি কোথা থেকে এসেছেন বা অন্য কোনো কিছুই জানতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে ছেলেধরা সন্দেহে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ পরবর্তীতে ধূপগুড়ি থানার(Dhupguri P.S.) পুলিশ এসে সেই মহিলাকে থানায় নিয়ে যায়৷ যদিও সেই মহিলার নাম এবং পরিচয় জানা যায়নি৷ স্থানীয় বাসিন্দারা জানায় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বেশ কিছু জামাকাপড় ও কয়েকজনের কিছু ডকুমেন্টস কয়েকটি ভুটানের মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছে বাংলাদেশ সীমান্ত থেকে এসেছিল কোন কু- মতলব ছিল তাই মনে।

এদিকে জলপাইগুড়ি প্রশাসনের(Jalpaiguri Administration) পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ছেলে ধরা সন্দেহে বা কোন অসৎ উদ্দেশ্যে কাউকে পাওয়ার পর স্থানীয় প্রশাসনকে জানাতে হবে অযথা যেন কেউ আইন নিজের হাতে না নেয়। জলপাইগুড়ি প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে কোন একটি দুষ্টচক্র সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে ছেলে ধরার সন্দেহে গুজব রটিয়ে অঘটন ঘটানোর ছক কষছে। জলপাইগুড়ির শুভবুদ্ধি সম্পন্ন সাধারন মানুষজন যেন এর থেকে সতর্ক থাকে।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু