‘লজ্জিত নই’, জবাব উত্তরপ্রদেশ চড় বিতর্কে অভিযুক্ত শিক্ষিকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে শিক্ষিকার বিরুদ্ধে সংখ্যালঘু পড়ুয়াকে অন্য সহপাঠীদের দিয়ে চড় মারার বিতর্কে আলোড়ন উঠেছে। সংখ্যালঘু মহিলাদের উদ্দেশ্যে তাঁকে কুরুচিকর মন্তব্য করতে শোনা গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। শিক্ষিকার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার জন্য তিনি লজ্জিত নন বলে আবার জবাব দিলেন শিক্ষিকা।  

অভিযুক্ত শিক্ষক তৃপ্তা ত্যাগী মুজাফফরনগরের নেহা পাবলিক স্কুলের অধ্যক্ষও। তিনি জানিয়েছেন,  “আমি লজ্জিত নই। আমি একজন শিক্ষক হিসাবে এই গ্রামের মানুষের সেবা করেছি। তারা সবাই আমার সাথে আছে” ।  স্কুলে বাচ্চাদের নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন শিক্ষিকা।

এর আগে ভাইরাল ভিডিওটি নিয়ে তিনি বলেছিলেন, এটি একটি ছোট সমস্যা যা বড় করে দেখানো হচ্ছে। রাজনৈতিক নেতাদের এই ঘটনায় না জড়ানোর অনুরোধ করেছেন।

তদন্তের পরে এক পুলিশ কর্মকর্তা দাবি করেছেন যে, তারা প্রমাণ পেয়েছেন ওই শিক্ষিকা  বলেছিলেন, “যেসব মুসলিম শিশুদের মায়েরা তাদের ওয়ার্ডের পড়াশোনায় মনোযোগ দেয় না, তাদের শিক্ষাবিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।”

শিশুটির বাবা জানিয়েছে, “আমার ছেলের বয়স সাত। শিক্ষক আমার সন্তানকে ছাত্রদের বারবার মারধর করার নির্দেশ দিয়েছে। আমার ভাই এর ছেলে ভিডিও করেছে।  সে কোনো কাজে স্কুলে গিয়েছিল। আমার সাত বছরের শিশুটিকে এক-দুই ঘণ্টা ধরে নির্যাতন করা হয়েছে। এটা হিন্দু-মুসলিম ইস্যু নয়। আমরা চাই আইন তার নিজস্ব গতিপথ গ্রহণ করুক” ।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, শিক্ষিকার নির্দেশে একজন শিশুকে লাইন করে অপর শিশুরা চড় মারছেন। তাঁর গাল লাল হয়ে যেতে মুখ বাদ রেখে মারার নির্দেশ দেন শিক্ষিকা। এরপরেই ঘটনাটি ভাইরাল হয়েছে। শিশুটি জানিয়েছে, একঘণ্টা তাঁকে এভাবে মারা হয়েছে। ওই পড়ুয়াকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছে তাঁর পরিবার।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী