সাইফার নিখোঁজ মামলায় বড় স্বীকারোক্তি ইমরান খানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সাইফার মামলায় বড় স্বীকারোক্তি দিয়েছেন।  জনসমাবেশে সাইফার নয়, মন্ত্রীপরিষদের কাগজ ব্যবহার করেছিলেন বলে জানান। শনিবার পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির তিন সদস্যের তদন্ত কমিটি অ্যাটক কারাগারে ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন। তখন এই কথা জানান তিনি।

ইমরান খান তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডে অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন। ২০২২ সালে একটি জনসমাবেশে একটি নথি তুলে বলেছিলেন, তাকে অপসারণের জন্য মার্কিন-সমর্থিত ষড়যন্ত্রের প্রমাণ। গোপন নথি ভুলভাবে প্রকাশের জন্য তাঁর বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইনে মামলা করা হয়েছিল।

জানা গিয়েছে, তদন্তকারী সদস্যেরা এক ঘণ্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি সহযোগিতা করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি শান্ত ছিলেন। ইমরান খান স্বীকার করেছেন যে, বলেছেন যে তিনি সাইফার কোথায় রেখেছিলেন তা তিনি মনে করতে পারছেননা। কোনো সাইফার (গোপন বার্তার সাংকেতিক রূপ)জনসমক্ষে প্রদর্শন করেননি তিনি। যে গোপন নথি প্রদর্শন করেছেন তা মন্ত্রীপরিষদের কাগজ।

তদন্ত সংস্থাটি তদন্তের পরে সাইফারের অপব্যবহার এবং এর ভুল স্থানান্তরে তাদের ইচ্ছাকৃত জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। এরপর ইমরান খান , পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে মামলাটি দায়ের করে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আজম খান, প্রাক্তন পরিকল্পনামন্ত্রী আসাদ উমর এবং অন্যান্য সহযোগীদের ভূমিকা তদন্তের সময় নির্ধারণ করা হবে  জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্ভবত এটা ছিল সাইফার বিষয়ক ইস্যুতে ইমরান খানকে জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়। এরপরই একটি সিদ্ধান্তে যাবেন।তদন্ত রিপোর্ট আগামী সপ্তাহের মধ্যে আসতে পারে। তা জমা দেওয়া হতে পারে আদালতে।

অন্যদিকে ইমরান খানের জামিনের আবেদন ইসলামাবাদ হাইকোর্টে প্রত্যাখ্যান হওয়াকে চ্যালেঞ্জ করেছেন শনিবার। ৯ই মে সহিংসতা, জুডিশিয়াল কমপ্লেক্সে আক্রমণ, ভুয়ো অ্যাকাউন্টের মতো বিভিন্ন মামলায় তার জামিন প্রত্যাখ্যান করা হয়েছে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল