সুন্দরবনের গৌড়েশ্বর নদীর ওপর বাঁশের ফেরিঘাটের বেহাল দশা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: নদীর পাড়ে বাঁশের ফেরিঘাট। প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে নৌকা যাত্রীদের । টেন্ডার হওয়ার পরেও কাজ শুরু হয়নি। উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশের ফেরিঘাট এপারে সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী। প্রতিদিন স্কুল পড়ুয়া কলেজ ছাত্র ছাত্রী থেকে নিত্য যাত্রীরা নৌপথে যাতায়াত করে।

হিঙ্গলগঞ্জ ব্লক(Hingalganj Block) প্রশাসন বিভিন্ন দপ্তরে আসেন। অন্যদিকে বসিরহাট শহরে প্রতিদিনই আসতে হয় ।বেশ কয়েক বছর ধরে নদীর পাড়ের বাঁশের ফেরি ঘাট বেহাল ও ভগ্নদশা। দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের। দুটি পঞ্চায়েতের প্রায় কুড়ি হাজার মানুষ এই নদীপথের পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। বারবার ব্লক প্রশাসনকে জানানোর পরেও কোন লাভ হয়নি। সান্ডেলবিলগ্রাম পঞ্চায়েতের প্রধান ইকবাল আহমেদ জানান, টেন্ডার হয়ে গেলেও অর্থ না রাখার কারণে এই কংক্রিটের ফেরিঘাট তৈরি করা যাচ্ছে না।

১০০ দিন প্রকল্পের কাজ নদী বাঁধের কাজের টাকায় ইতিমধ্যে আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার।যার কারণে ফেরিঘাট সংস্কার করা যাচ্ছে না। বিজ্ঞপ্তি জারি হল অর্থের অভাবে ফেরিঘাটের কাজ আজও শুরু হয়নি, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। দ্রুত বেহাল বাঁশের ফেরিঘাট সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসীরা, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!