বানারহাট এলাকায় বৃষ্টির জেরে জলবন্দী মানুষজন, ব্যাহত ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি,বানারহাটঃরবিবার রাতভর ভারী বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে বানারহাট এর হাতি নালা। জলপাইগুড়ি বানারহাট-এর বিভিন্ন চা বলয় গুলি জলমগ্ন হয়ে পড়ে। বানারহাট বাজারে(Banarhat Market) বিভিন্ন পাড়াতেও জল ঢুকে যায়। ফলে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দা সহ ব্যবসাদারদের। বিভিন্ন ব্যবসায়ীর দোকানে জল ঢুকে গিয়ে সমস্যা তৈরি হয়।

পাম্প সেট লাগিয়ে জল বের করার চেষ্টা চালান স্থানীয় বাসিন্দা সহ দোকানদারেরা। অন্যদিকে জলের স্রোতে বানারহাট জাতীয় সড়কের রাস্তার পিচ উঠে যায়। স্কুলের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে পড়ে।বানারহাট হাতিনালার জল ফুলে ফেঁপে ওঠায় রেললাইনের উপর দিয়ে জল বইতে শুরু করে গত কাল রাতে। ৯৩/১ এবং ৯৩/২ পিলারের মাঝামাঝি এলাকার লাইনের মাটি পাথর ধসে যায়।

ফলে বানারহাট রেললাইনে(Banarhat Rail Track) রেল চলাচল বন্ধ। রেলকর্মীরা দ্রুত মেরামতের কাজে নেমে পড়েন। এলাকায় নামানো হয়েছে সিভিল ডিফেন্স(Civil Defence) এবং এনডিআরএফ(NDRF)। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি চলবে আগামী দু দিন। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায়। ফলে চিন্তিত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু