‘অপদার্থ সাংসদ’র ‘ঔদ্ধত্যের পতন অনিবার্য’, সৌমিত্রকে চ্যালেঞ্জ সুজাতার

‘যে অপদার্থ সাংসদকে ‘জনতা জনার্দন’ জিতিয়ে MP বানিয়েছে তাঁকে খুব তাড়াতাড়ি রাস্তার আবর্জনা বানিয়ে ছুঁড়ে ফেলে দেবে।’ বার্তা সুজাতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন ছোট গল্প। শেষ হয়েও হচ্ছে না শেষ। ডিভোর্স হয়ে গিয়েছে, দুইজনের চলার পথও আলাদা হয়ে গিয়েছে। তা সত্ত্বেও দুইয়ের মাঝে কিছু না কিছু হয়েই চলেছে। বলা যেতেই পারে কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে। কিন্তু সেই বিবাদের অন্দরে ডুব দিলে টের পাওয়া যাবে ভালবাসার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে ডিভোর্সের ঘোষণায়। আর তাই ক্ষুব্ধ বাঘিনী একের পর হানা চালিয়ে যাচ্ছেন। এদিনও যেমন তা তিনি চালালেন ফেসবুক পেজে। সাফ জানিয়ে দিলেন, ‘যে অপদার্থ সাংসদকে ‘জনতা জনার্দন’ জিতিয়ে MP বানিয়েছে বলে পেটে খাবার জুটছে সেই ‘জনতা ভগবান’কেই ‘কুকুর’ বলে সম্বোধন করে তাড়িয়ে দিলেন, তাঁরা প্রাপ্য চাইতে গেছিল বলে। অপেক্ষা করুন সময় আপনাকে খুব তাড়াতাড়ি রাস্তার আবর্জনা বানিয়ে ছুঁড়ে ফেলে দেবে। ঔদ্ধত্যের পতন অনিবার্য।’ যিনি এই পোস্ট করলেন তাঁর নাম সুজাতা মণ্ডল(Sujata Mondol)। আর যাকে উদ্দেশ্য করে লিখলেন তিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান(Soumitra Khan)। একইসঙ্গে সুজাতার প্রাক্তন স্বামী।

গতকাল অর্থাৎ সোমবার ঘটে গিয়েছে একটা ঘটনা। সৌমিত্র খাঁয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন কিছু মানুষ। তাঁদের অভিযোগ, সাংসদ(Bishnupur MP) বছর ৭ আগে তাঁদের চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। কারও কাছ থেকে ১০ লক্ষ, তো কারও কাছ থেকে ৭ লক্ষ। কিন্তু চাকরি কেউই পাননি। তাই তাঁরা গতকাল সাংসদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। টাকা ফেরত চেয়েছিলেন। কিন্তু সৌমিত্র কোনও কথা শুনতে চাননি। উল্টে তাঁদের উদ্দেশে কটুক্তি করেন সাংসদ। তাতেই ক্ষিপ্ত হয়ে যান তাঁরা। তাই সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সৌমিত্রের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে সাংসদের গাড়ি বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েক জন যুবক তাড়া করে যান। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বঙ্গ বিজেপি(BJP) এই ঘটনার সঙ্গে নিজেদের জড়াতে চায় না। তাঁদের দাবি, ৭ বছর আগে সৌমিত্র ছিলেন তৃণমূলে(TMC)। তাই টাকার বিনিময়ে চাকরি পাওয়ার ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। তবে দল সাংসদের ‘কুকুর’ মন্তব্য সমর্থন করে না।  

সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জেলা পরিষদে জয়ী হয়েছেন সুজাতা। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ শুনে মোটেই বিচলিত নন সুজাতা। বরং প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এই সময় ডিজিটালকে সুজাতা বলেন, ‘নিশ্চয়ই উনি প্রতারণা করেছেন, নইলে মানুষ তো আর এমনি এমনি বলবে না। নিশ্চয়ই উনি লাখ-লাখ কোটি-কোটি টাকা নিয়েছেন। নইলে রাতারাতি তাঁর এত সম্পত্তি হল কী করে? হঠাৎ করে দুর্গাপুর সিটি সেন্টারে ওঁর বিশাল বাড়ি হয়ে গেল। দিল্লি, বাঁকুড়া, কলকাতাসহ বিভিন্ন জায়গার ওঁর সম্পত্তি রয়েছে। আগে কিছুই ছিল না। বিভিন্ন জনের নামে সম্পত্তি কিনেছেন। মা-বাবা সহ অনেককে গাড়ি কিনে দিয়েছেন। এত টাকা সৎপথে তো আসতে পারে না।’

সৌমিত্রর সঙ্গে সম্পর্ক থাকাকালীন কোনও ‘দুর্নীতি’-র হদিশ পাননি সুজাতা? তৃণমূলের এই নেত্রীর অভিযোগ, ‘ওঁর অগাধ সম্পত্তি। ওঁর সঙ্গে যখন ছিলাম, তখন আমাকে সম্পূর্ণ অন্ধকারে রাখতেন। আমাকে দেখাতেন ওঁর লোভ নেই। লোককে ধাপ্পা দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। একদিন আমি সবটা বুঝতে পারি। ভগবানকে অশেষ ধন্যবাদ যে সময় থাকতে আমি ওই অশুভ শক্তির হাত থেকে বেরিয়ে আসতে পেরেছি। নইলে এই কালিমা আমার গায়ে লেগে যেত। উনি যে পাপ করেছেন, নিরাপত্তারক্ষী ছাড়া এক পা বাড়ির বাইরে বেরতে পারবেন না। উনি সাংসদ হিসেবে বিষ্ণুপুরের মানুষের জন্য কোনও কাজ করেননি। মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এমপি ল্যাডের টাকাও যথাযথভাবে খরচ করেননি। সামনে লোকসভা ভোট, তাই মানুষকে টুপি পরিয়ে উনি সমর্থন আদায়ের চেষ্টা করছেন। কিন্তু এতে কোনও লাভ হবে না।’

গতকাল, দুপুরে গাড়ি নিয়ে কোতুলপুর থেকে লাউগ্রাম যাচ্ছিলেন সৌমিত্র। সেই সময়েই মিলমোড় এলাকায় ঘটে বিক্ষোভের ঘটনা। সেই ঘটনায় বিজেপি সাংসদের বক্তব্য, ‘রাস্তার কুকুররা কী বলল, তা দেখে আমার লাভ নেই। যারা বিক্ষোভ দেখিয়েছে, তাদের আমি চিনি না। এলাকায় কাজ হচ্ছে। সেই রাগে তৃণমূলের লোকজন এই নোংরা রাজনীতি করছে। ওদের একটাই কাজ— চুরি করা। এটা তৃণমূলের চক্রান্ত।’ যদিও তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করার ফল পেতে হয়েছে সৌমিত্রকে। ওই দুর্নীতির জন্যই ওঁকে দলে রাখা হয়নি। এখন বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে উনি সাধু সাজার চেষ্টা করছেন।’ রাজনীতির এই চাপানউতোর চলবে। কিন্তু প্রাক্তনীর বাণে বিদ্ধ সাংসদ আগামী দিনে কী আর জিতে আসতে পারবেন? প্রশ্ন উঠে গেল ২৪’র যুদ্ধের মাস ৬ আগেই।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের