সুকান্ত মজুমদারকে কড়া বার্তা দিলেন ধূপগুড়ির তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: ভুয়ো খবর ছড়ানোয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়।মিথ্যা রটনা করায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে(Sukanta Mazumdar) একহাত নিলেন তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়। সুকান্তর ভুয়ো রটনার জবাবে তিনি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন চলাকালীন তিনি বিজেপির কাছে ভোটে লড়ার টিকিট চাননি। বরং সংশ্লিষ্ট বিজেপি জেলা নেতৃত্বই তাঁকে প্রতিনিধিত্ব করার প্রস্তাব দিয়েছিল।

প্রফেসর নির্মল চন্দ্র রায় জানান, সেই সময় বিজেপির জেলা সভাপতি একাধিকবার তাঁর বাড়িতে এসেছিলেন, যাতে প্রফেসর নির্মল চন্দ্র রায় বিজেপির টিকিটে ভোটে লড়তে রাজি হয়ে যান। এমনকী, বিজেপি জেলা সভাপতি প্রফেসরকে রাজি করানোর বহু প্রয়াসও করেন। এই প্রসঙ্গে প্রফেসর বলেন, ‘‘আমি বিজেপির মতাদর্শে বিশ্বাসী নই। সেই কারণেই অত্যন্ত বিনম্রভাবে ওঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করি। কিন্তু, এখন সেই ঘটনার অপব্যাখ্যা এবং অপপ্রয়োগ করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এভাবে মিথ্যা ছড়ানোর আগে ওঁদের নিজেদের দলের নেতাদের সম্পর্কে খোঁজখবর করে দেখা এবং তাঁদের কার্যকলাপ খতিয়ে দেখা উচিত।’’

আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রফেসর নির্মল চন্দ্র রায় বলেন, ‘‘সোমবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় আমি ওঁর কাছে গিয়ে দলের টিকিট চেয়েছিলাম। আমার মতে, যেহেতু তিনিও একজন শিক্ষক, তাই কোনও কথা বলার আগে ওঁর অবশ্যই সত্যাসত্য যাচাই করে নেওয়া উচিত ছিল।’’

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু