গ্যাসের দাম কমানোর পিছনে ‘ইন্ডিয়া’ জোটের ‘ক্ষমতা’ দেখছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২০০ টাকা কমানোর ঘোষণা করেছে মোদি সরকার। আর ওই ঘোষণার পিছনে বিরোধী দলগুলির তৈরি ‘ইন্ডিয়া’ জোটের পরোক্ষে জয় দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম কমানোর ঘোষণার পরেই নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তিনি লিখেছেন, ‘শেষ দু’মাসে ইন্ডিয়া জোটের মাত্র ২টি বৈঠক হয়েছে। আজ এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা কমানো হল। এটাই ইন্ডিয়ার দম।’

গত বছরের ৭ মে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম হাজার টাকার গণ্ডি ছাড়িয়েছিল। তার ওপর থেকে বাড়তে বাড়তে পশ্চিমবঙ্গে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১,১২৯ টাকা। আর নিত্যপ্রয়োজনীয় গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চোখে সর্ষেফুল দেখছে আম-আদমি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে অনেকেই ফের কাঠ কিংবা কয়লা ব্যবহারের দিকে ঝুঁকেছেন। উজ্জ্বলা গ্যাস প্রকল্পে যারা বিনা মূল্যে সিলিন্ডার পেয়েছিলেন সেই দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষগুলির দুরবস্থা কহতব্য নয়।

এদিন রান্নার গ্যাসের দাম এক লহমায় ২০০ টাকা কমানোর ঘোষণা করতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ‘রাখি এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবে মা-বোনেদের ‘উপহার’ দিতেই সিলিন্ডারের দাম কমানো হয়েছে। কিন্তু বিরোধী শিবিরের নেতারা মোদি সরকারের বক্তব্য খারিজ করে দিয়েছেন। তাঁদের বক্তব্য, ‘পাঁচ রাজ্যের ভোট বৈতরণী পার হওয়ার জন্যই রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে।’

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক