পাচ্ছেন না ছাড়া, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তোষাখানা মামলায় স্বস্তি পেয়েও রেহাই নেই ইমরানের খানের। ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে কারাগারেই থাকতে হবে। পাকিস্তানের একটি বিশেষ আদালত সাইফার মামলায় এই জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর তিনবছরের সাজা স্থগিত করে। তবে সাইফার মামলায় তাঁর রেহাই মিলবেনা তা আগেই আশঙ্কা করা হয়।

সাইফার মামলা হল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ২০২২ সালে এক রাজনৈতিক সমাবেশে রাষ্ট্রীয় নথি প্রকাশ করেন। সরকারি গোপনীয়তা আইন অনুযায়ী, খানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো গোপনীয় নথির বিষয়বস্তু প্রকাশ করার অভিযোগ আনা হয়। রাষ্ট্রীয় গোপনীয়তাকে রাজনৈতিক লাভের জন্য ব্যবহারের অভিযোগ ওঠে।

অন্যদিকে তোষাখানা মামলায় ৫ই অগস্ট দোষী সাব্যস্ত হওয়ার পর  তাঁকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি রাখা হয়। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় তিন বছরের কারাদণ্ড স্থগিত করে। তবে সাইফার মামলার শুনানিকালীন বিচারক আবুল হাসনাত জুলকারনাইন তাঁকে কারাগারে রেখে বুধবার শুনানির জন্য হাজির করার নির্দেশ দেন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের