গুরুদাস কলেজে র‍্যাগিং-এর অভিযোগ, দুই প্রাক্তনীর বিরুদ্ধে মামলা রুজু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আবহের মাঝেই ফের শহর কলকাতার বুকে এক শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং-এর অভিযোগ। কলকাতার গুরুদাস কলেজে দুই প্রাক্তনীর বিরুদ্ধে অভিযোগ উঠল। অভিযোগের তীর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তীর দিকে। ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

২৮ অগস্ট তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতিবছরই সমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই সমাবেশে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।  সভায় না যোগ দিলে ও রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পড়ুয়া ইতিমধ্যেই ইউজিসি-কে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে। পাল্টা ইউজিসি’র তরফে কলেজ কর্তৃপক্ষকে মেইল করা হয়েছে।

ইউজিসি মেইলে জানায়, এক পড়ুয়ার থেকে র‌্যাগিংয়ের অভিযোগ পেয়েছে তারা। পড়ুয়াকে চিহ্নিত করে কলেজ কর্তৃপক্ষকে কাউন্সেলিং করানোর পরামর্শ দেয় ইউজিসি। ছাত্রের পরিচয় গোপন রাখার কথা বলা হয়। ইউজিসির নিয়ম মেনে ছাত্রের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।তবে কি পদক্ষেপ নেওয়া হবে বা হয়েছে তা কলেজ কর্তৃপক্ষের পক্ষে স্পষ্ট করা হয়নি।

কলেজের অধ্যক্ষ মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা পদক্ষেপ করছি। এখনও ইউজিসির চুড়ান্ত রিপোর্ট হাতে পাইনি। আমাদের করা পদক্ষেপ ইউজিসিকে জানিয়েছি। তবে গোটা বিষয়টি গোপন রাখতে চাই। কার বিরুদ্ধে কোন পড়ুয়ার কী অভিযোগ, জানাতে চাই না। ইউজিসির চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে জানাব।’’

দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচন হয়নি। দীর্ঘদিন সাধারণ সম্পাদক পদে রয়েছেন তৃণমূলের এক নেতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় র‍্যাগিং এর মারাত্মক অভিযোগ উঠে আসে। এই ঘটনার পরেই একাধিক এলিট শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং এর অভিযোগ উঠেছে।

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন