প্রতারণার মামলায় অভিনেত্রী জেবার ৩ বছর সশ্রম কারাদণ্ড

প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিনেত্রীকে ৪২০ ধারায় দুই বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে ৪০৬ নম্বর ধারা অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল আর ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এতদিন ঢালিউড ইন্ডাস্ট্রিতে বিতর্কিত নামে তালিকায় ছিলেন শুধুমাত্র পরীমণি এবং শাকিব খান। আজকের পর থেকে এই তালিকায় জুড়ল অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনের নাম। আর্থিক প্রতারণার অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন জেবা। মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই রায় ঘোষণা করা হয়েছে। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী মাহবুব রানা।

তাঁর কথায়, যেহেতু মঙ্গলবার রায় ঘোষণার সময়ে আসামি পলাতক ছিলেন তাই তাঁর বিরুদ্ধে সাজার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিনেত্রীকে ৪২০ ধারায় দুই বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে ৪০৬ নম্বর ধারা অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল আর ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। তবে তাঁর অপরাধ কী? মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযোগকারীর কাছে জেবা চৌধুরী একটি গাড়ি (প্রাইভেট কার) সাত লক্ষ টাকায় বিক্রি করেন।

এরপর একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা সব টাকা বুঝে নেন। তবে সেই সময় তাঁর গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি ক্রেতার কাছে। চুক্তিপত্রে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করার কথা ছিল, কিন্তু আজও অভিনেত্রী টাকা এবং গাড়ি কোনটাই হস্তান্তর করেননি অভিযোগকারির কাছে। সেই কারণে ২০২২ সালের ৮ মে তিনি অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতার করা হলেও তিনি জামিনে মুক্ত হয়ে পালিয়ে গিয়েছেন। তবে এই নিউজটি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া মাত্রই অভিনেত্রী জেবা জান্নাত। তাঁর দাবি, বেশকিছু সংবাদমাধ্যমে জেবা চৌধুরীর জায়গায় তাঁর ছবি ব্যবহার করেছে। যাতে তিনি বিব্রত।

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত