ভুয়ো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার সতর্কতা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানুষের ব্যক্তিগত বিবরণ, গোপনীয় তথ্য জেনে নিতে ভুয়ো ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নামে অপরাধীরা জালিয়াতি করে এসব প্রয়োজনীয় তথ্য জানছে বলে সুপ্রিম কোর্টের তরফে একটি অ্যাডভাইসরি জারি করা হয়েছে। সাধারণ মানুষকে এই জালিয়াতির শিকার থেকে সতর্ক করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মতই ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ইউআরএল http://cbins/scigv.com ও https://cbins.scigv.com/offence এগুলি হোস্ট করা হয়েছে। দ্বিতীয় ইউআরএল-এর হেডারে ‘অফেন্স অফ মানি-লন্ডারিং’ রয়েছে। যা মানুষের ব্যক্তিগত বিবরণ, ইন্টারনেট-ব্যাঙ্কিং এবং ক্রেডিট এবং ডেবিট কার্ডের তথ্য জেনে নিতে ব্যবহার করা হচ্ছে।  ওয়েবসাইটটিতে অপরাধের বিবরণ রয়েছে। তারপরে ব্যাঙ্কের নাম, ফোন নম্বর, প্যান কার্ড নম্বর,  অনলাইন ব্যাঙ্কিং ইউসার আইডি, লগ-ইন পাসওয়ার্ড এবং কার্ড পাসওয়ার্ড ফিল করতে বলা হচ্ছে।  

অ্যাডভাইসরিতে পরামর্শ দেওয়া হয়েছে যে,  উপরের ইউআরএলগুলিতে কোনো ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য শেয়ার না করার। এতে অপরাধীরা প্রয়োজনীয় তথ্য জেনে নিতে সক্ষম হবে।  সুপ্রিম কোর্ট কখনই ব্যক্তিগত তথ্য, আর্থিক বিশদ বিবরণ চাইবে না। ভারতের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ডোমেন হল www.sci.gov.in এবং ইউআরএল-গুলিতে ক্লিক করার আগে যাচাই করে নিতে হবে।

পাশাপাশি এও বলা হয়েছে যে, কেউ যদি এই ধরণের জালিয়াতির শিকার হয় তবে  সমস্ত অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে জানানো হয়েছে।  এবং এই ধরনের অ্যাক্সেসের রিপোর্ট করতে ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড কোম্পানির সাথে যোগাযোগ করার কথা জানানো হয়েছে।

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস