দেবী চৌধুরানীর হওয়ার প্রস্তুতি শুরু, ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী

চরিত্রের প্রয়োজনে ঘোড়া চালানো শিখছেন। একেবারে সকাল সাড়ে ছয়টা নাগাদ পৌঁছে যান ময়দানে। তারপরই বাধ্য ছাত্রীর মতো শুরু করেন প্রশিক্ষক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলিউডের একজন দাপুটে নায়িকা। তবে তিনি অভিনয়ের থেকেও বেশি চর্চায় থাকেন ব্যক্তিগত জীবনে। পরপর তিন নম্বর বিয়েও টিকল না, যদিও তাঁর শেষ বিয়ে আইনী মকুদ্দমায় বন্দি, তাই রোশন এখনও অভিনেত্রীর খাতায়-কলমে স্বামী-স্ত্রী। এদিকে শ্রাবন্তী প্রতি মাসে রোশনের কাছ থেকে ৭ লাখ টাকা করে অ্যালুমনি চেয়েছেন, কিন্তু অভিনেত্রীর এই আবেদন নস্যাৎ করে দিয়েছে আদালত। দিন কয়েক আগে পর্যন্তও শোনা গিয়েছিল চতুর্থ প্রেমে ইতি টানার পরে শ্রাবন্তীর জীবনে পঞ্চম প্রেম এসেছে।

কিন্তু মোটেও তা সত্যি নয়! ছেলেকে একা মানুষ করার পাশাপাশি এখন কেরিয়ারও মধ্যগগনে তাঁর। এই মূহুর্তে বাংলার সবথেকে বিগেস্ট বাজেটের তৈরি ছবির শুটিংয়ে মগ্ন তিনি। হ্যাঁ, ‘দেবী চৌধুরানী’। আগামী বছর গোটা দেশ জুড়ে একাধিকবার ভাষায় মুক্তি পাবে দ্য ব্যান্ডেড কুইন দেবী চৌধুরানী। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে ফেলেছেন নায়িকা। ছুটি থেকে ফিরেই ঘোড়া চালানো প্রশিক্ষণ নিচ্ছেন তিনি, আসলে এতদিন তাঁকে যেমন চরিত্রে দেখা গিয়েছিল, এবারটা সব কিছুর থেকেই আলাদা। উপন্যাসের পাতা থেকে চরিত্রকে জীবন্ত করে তুলতে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন শ্রাবন্তী। নিজের দেবী চৌধুরানীর ভূমিকায় দেখার জন্যে এতটুকু ফাঁকফোঁকর রাখতে চান না তিনি। আগামী নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিলেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Subhrajit Mitra (@subhrajitmitra)

চরিত্রের প্রয়োজনে ঘোড়া চালানো শিখছেন। একেবারে সকাল সাড়ে ছয়টা নাগাদ পৌঁছে যান ময়দানে। তারপরই বাধ্য ছাত্রীর মতো শুরু করেন প্রশিক্ষক। প্রথমে একটু ভয় পেলেও এখন আর সেই ভয়টা নেই। ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে তাঁর। তবে কেবল ঘোড়া চালানো নয়, তরোয়াল চালানোও শিখতে হবে তাঁকে। প্রসঙ্গত শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় তৈরি হবে এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় থাকবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, প্রমুখ।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক