‘বিনা লাইসেন্সে নিজের কাছে বন্দুক রাখা বেআইনি’, হঠাৎ একথা কেন বললেন বিগ বি?

তুমি একটি দুর্দান্ত কথা বলেছো। এটি একটি কেবল বিপজ্জনক অস্ত্রই নয়, সমাজের জন্যেও ক্ষতিকর। তাই যারা এই মূহুর্তে শো দেখছেন সবাইকে জানাই, আপনার কাছে যদি বিনা লাইসেন্সে বন্দুক থাকে তাহলে আপনি আইন ভঙ্গ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চন, বলিউডের একজন বিগেস্ট অধ্যায়ের নাম। শুধু অভিনয় নয়, একজন দাপুটে সমাজকর্মীও বটে। দেশের বিভিন্ন জয়ে তিনি যেমন আনন্দ করতে ভোলেন না, তেমনি সমাজে কোনও নেতিবাচক ঘটনায় প্রতিবাদ করতেও ভোলেন না অভিনেতা। মাস কয়েক আগেই হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়ে পরার অপরাধে চরম ট্রোলড হয়েছিলেন সঙ্গে যে ভক্তের গাড়ি চড়ে তিনি রাস্তায় বেরিয়ে ছিলেন তাঁকেও মোটা টাকা জরিমানা দিতে হয়। তবে মেগাস্টার পরে বলেছিলেন, কোনও আইন তিনি ভঙ্গ করেননি, বরং শুটিংয়ের সময় তিনি বাইকে চড়েন এবং সেদিনটি রাস্তা একেবারেই ফাঁকা ছিল। তাতে অবশ্য ট্রোলড থামেনি। বর্তমানে তিনি ছোট পর্দার জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৫- নিয়ে ফিরে এসেছেন। আর শোয়ের প্রতিটি পর্বেই থাকে মজার মজার মুহূর্ত, যা ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সম্প্রতি তাঁর শোয়ের আরও একটি ভিডিও ভাইরাল হল। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, লাইসেন্স ছাড়া কারুর কাছে বন্দুক থাকলে তা বেআইনি। তাই আপনি যদি নিজের কাছে বন্দুক রাখতে চান অবশ্যই লাইসেন্স নিতে হবে, নয়তো আপনি একজন অপরাধী সাব্যস্ত হবেন। তবে আচমকাই এই কথা বলতে গেলে কেন অমিতাভ? সম্প্রতি শোয়ে রাখি বন্ধনের বিশেষ পর্বে, অযোধ্যা থেকে প্রতিযোগী এসেছিলেন। খেলার ফাঁকে বিগবি যখন তাঁকে জিজ্ঞাসা করেন, ‘আপনার বাবা-মা আপনার কাছে থাকেন’? তখন প্রতিযোগী বলেন, ‘স্যার আমার বাবা-মা আমার কাছেই থাকেন অযোধ্যাতে, আমাদের যৌথ পরিবার, এবং অস্ত্র ও গোলাবারুদের ব্যবসা রয়েছে। গত ৮০ বছরের পারিবারিক ব্যবসা আমাদের। তবে আমার বাবা আমাকে ব্যবসায় যুক্ত না করে বিদেশে পাঠিয়েছিলেন পড়াশোনার জন্যে। আজকের দিনে ভারতে অস্ত্রের জন্যে লাইসেন্স সংগ্রহ করা খুবই কঠিন। আমাদের পরিবারের যে কারুর বিয়ের সময় বন্দুকের ফাঁকা গুলি বর্ষণ করে উৎসব করা হয়। তাই বন্দুক নিজের কাছে রাখতে হলে অবশ্যই লাইসেন্স নেওয়া দরকার, সরকারের দারুণ একটি পদক্ষেপ এটি।’

তখনই অভিনেতা তাঁকে সমর্থন জানিয়ে বলেন, ‘তুমি একটি দুর্দান্ত কথা বলেছো। এটি একটি কেবল বিপজ্জনক অস্ত্রই নয়, সমাজের জন্যেও ক্ষতিকর। তাই যারা এই মূহুর্তে শো দেখছেন সবাইকে জানাই, আপনার কাছে যদি বিনা লাইসেন্সে বন্দুক থাকে তাহলে আপনি আইন ভঙ্গ করেছেন। তাই অস্ত্র নিজের কাছে রাখার আগে দ্রুত লাইসেন্স সংগ্রহ করুন।’

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু