পাকিস্তানে পেট্রল-ডিজেলের লিটার ছাড়াল ৩০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেউলিয়া পাকিস্তানে আরও মহার্ঘ জ্বালানির দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এক ধাক্কায় প্রতি লিটার পেট্রলের দাম বাড়ানো হয়েছে ১৪ টাকা ৯১ পয়সা। আর ডিজেলের দাম বাড়ানো হয়েছে ১৮ টাকা ৪৪ পয়সা। ফলে পেট্রল ও ডিজেলের দাম দেশের ইতিহাসে প্রথমবার ৩০০ টাকার গণ্ডি ছাড়াল। দুই জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয জিনিসের দাম আরও আকাশছোঁয়া হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন আর্থিক বিশেষজ্ঞরা। পেট্রল ও ডিজেলের দাম যেভাবে লাগামছাড়াভাবে বাড়ছে তাতে মহম্মদ আলি জিন্নার সাধের দেশের হাল শ্রীলঙ্কার মতোই হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরেআ। অর্থা‍ৎ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনও মুহুর্তে।

গত এক বছরের বেশি সময় ধরে চরম আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। আর ওই সঙ্কট কাটাতে সুদখোর মহাজনী সংস্থা হিসেবে পরিচিত আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফের দেওয়া অমানবিক শর্ত মেনে নিয়েছে সেনা নিয়ন্ত্রিত পাক সরকার। আর তার ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গত মাসের প্রথম দিন অর্থা‍ৎ ১ অগস্টই পেট্রলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ১৯.৯৫ টাকা আর ডিজেলের দাম ১৯.৯০ টাকা।

দুই সপ্তাহ কাটতে না কাটতে ফের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। গত ১৫ অগস্ট প্রতি লিটার ডিজেলের দাম বাড়ানো হয় ২০ টাকা আর পেট্রলের দাম ১৭ টাকা ৫০ পয়সা। যার ফলে হাইস্পিড ডিজেলের প্রতি লিটারের দাম দাঁড়িয়েছিল ২৯৩ টাকা ৪০ পয়সা। আর পেট্রলের দাম ২৯০ টাকা ৪৫ পয়সা। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে ফের এক দফায় দুই জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। প্রতি লিটারে ১৮ টাকা ৪৪ পয়সা বাড়ায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৩০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে ডিজেল। প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩১১ টাকা ৮৪ পয়সা। প্রতি লিটারে ১৪ টাকা ৯১ পয়সা বাড়ায় পেট্রলের দাম দাঁড়িয়েছে ৩০৫ টাকা ৩৬ পয়সা।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল