টিম ইন্ডিয়ার খাবারের মেনু ঘিরে বিতর্কের ঝড়

মেনু তৈরি করেছে টিম ম্যানেজমেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টিম ইন্ডিয়ার খাবারের মেনু ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। সফর চলাকালীন গোভক্ষণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  মাংস চলবে। তবে সেই মাংস হতে হবে হালাল। খাওয়া যাবে পর্ক।  সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, এই সংক্রান্ত একটি নির্দেশিকার প্রতিলিপি তাদের হাতে রয়েছে। এই মেনু কানপুরে আসন্ন সিরিজের জন্য, যে সিরিজে মেন ইন ব্লু খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। উল্লেখ করার মতো বিষয় হল, নতুন এই খাদ্য তালিকা বোর্ড তৈরি করেনি। তৈরি করেছে টিম ম্যানেজমেন্ট। আর সোশ্যাল মিডিয়ায় এই খবর ফাঁস হতেই শুরু সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

এক নেটিজেন লিখেছেন, অনুগ্রহ করে জানাবেন, ঠিক কী কারণে হালাল মাংস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে?  তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে, গোমাংস বা শূকরের মাংস না খাওয়ার পিছনে যুক্তি রয়েছে। কিন্তু কেন শুধুমাত্র হালাল মাংস খেতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে? গোটা ঘটনায় কার্যত বিপাকে টিম ম্যানেজমেন্ট। এই খবর লেখা পর্যন্ত সেই মেনু টিম ম্যানেজমেন্টের তরফ থেকে প্রত্যাহার করা হয়নি।

ভারতের পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও তাদের খেলোয়াড়দের জন্য খাদ্য তালিকা তৈরি করা হয়েছে। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিতর্ক তৈরি হয়নি। 

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির