সংরক্ষণের দাবিতে হিংসাত্মক রূপ নিল মারাঠাদের বিক্ষোভ, অগ্নিসংযোগ যাত্রীবাহী বাসে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণ চালুর জন্য বিক্ষোভ সহিংসতার রূপ নিয়েছে। কর্ণাটকের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। কমপক্ষে পুলিশ সহ ১২ জন আহত হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। আন্দোলনকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে এবং কর্ণাটক ও মহারাষ্ট্রের যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।

কর্ণাটকের পরিবহন আধিকারিকরা মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। কর্ণাটকের বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, মনোজ জারেঙ্গের নেতৃত্বে মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে মঙ্গলবার থেকে অনশন শুরু করেছে।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অশান্তি বন্ধের আবেদন জানিয়েছেন। এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছেন, পাথর নিক্ষেপের জন্য পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল।

সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে মরাঠাদের জন্য যে ১৬ শতাংশ আসন সংরক্ষণের আইন চালু করেছিল মহারাষ্ট্রের পূর্বতন বিজেপি সরকার। এই সিদ্ধান্ত ‘সংবিধানসম্মত’ নয় জানিয়ে তা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস